By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় হতদরিদ্র বেকার যুবকের লোন আত্মসাৎ করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় হতদরিদ্র বেকার যুবকের লোন আত্মসাৎ করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় হতদরিদ্র বেকার যুবকের লোন আত্মসাৎ করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

Last updated: 2023/08/09 at 3:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালায় আত্ম-কর্মসংস্থান সম্প্রসারণ প্রকল্পের আওতায় ট্রেনিংপ্রাপ্ত হতদরিদ্র বেকার যুবকের লোন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন অভিযুক্ত আমিরুল ইসলাম।
তথ্য সূত্রে প্রকাশ, তালা উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মোঃ আমিরুল ইসলাম যোগদানের পর হতে ধরা কে সরা জ্ঞান করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। এহন কোন কাজ নেই তিনি করতে পারেননা। তিনি হলেন সরকারী অফিসপাড়ার মুশকিল আহসান।
ঘটনার বিবরণে জানা যায়, তালা উপজেলা ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ আব্দুস সামাদ শেখের পুত্র মোঃ আয়ুব শেখ জেলা যুব উন্নয়ন অফিসের আওতাধীন একটি যুব ট্রেনিং গ্রহণ করেন। ট্রেনিং শেষে প্রাপ্ত সার্টিফিকেট নিয়ে তালা উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে আত্নকর্মসংস্থান সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকা লোন গ্রহণ করেন। সরকারী নিয়ম অনুযায়ী তিনি উক্ত প্রাপ্ত লোন পরিশোধ করে পুনরায় লোন নেওয়ার জন্য আবেদন করেন। এখানেই বাঁধে আয়ুব শেখের দুর্গতি। তার লোন দেওয়ার নামে নানান রকম তালবাহানা শুরু করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মোঃ আমিরুল ইসলাম। প্রায় ২-৩ বছর অতিবাহিত হলেও লোন মেলে না আয়ুব শেখের ভাগ্যে। এমতবস্থায় নাছোড়বান্দা আয়ুব শেখ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মোঃ আমিরুল ইসলামের কাছে ধর্ণা দিলে সেই সুযোগ কাজে লাগান ওই সরকারী কর্মকর্তা। সুযোগ বুঝে ওই সরকারী কর্মকর্তা আয়ুব শেখের কাছ হতে লোনের সকল প্রক্রিয়া শেষ করে এবং আয়ুব শেখের ব্যাংক এ্যাকাউন্ট এর একটি চেক হাতিয়ে নেন।
চেকে গ্রহণের সময় সুচতুর সরকারী কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম বলেন, তার একই নামে অন্য একটি ব্যক্তির লোন পাশ হয়েছে। তাই নতুন করে আর এ্যাকাউন্ট না খুলে আয়ুবের এ্যাকাউন্টে টাকা প্রবেশ করানো হয়েছে।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী আয়ুব শেখের সন্দেহ হলে খোঁজ খবর নেওয়া শুরু করেন। খোঁজ খবরের এক পর্যায়ে তিনি জানতে পারেন তার লোন পাশ করিয়ে আত্নসাৎ করেছেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) আমিরুল ইসলাম।
এমতবস্থায় ভুক্তভোগী আয়ুব শেখ গত সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসে হাজির হয়ে রেজুলেশন খাতা দেখতে চান। রেজুলেশন খাতায় দেখা যায় গতবছর নভেম্বর মাসে সুচতুর ওই সরকারি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম হতদরিদ্র আয়ুুব শেখের নামের ৮০ হাজার টাকার লোন উক্ত চেকের মাধ্যমে আত্নসাৎ করেছেন।
এই নিয়ে তৎক্ষনাত বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ছলনা শুরু করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মোঃ আমিরুল ইসলাম। ছলনা এক পর্যায়ে আয়ুব ইসলামের নামে উত্তোলন করা টাকার একটি অংশ মানেজ করে আয়ুবকে প্রদান করেন।
এই সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মোঃ আমিরুল ইসলাম এর আগেও যুব উন্নয়ন অফিস কতৃক ট্রেনিং নামে কাল্পনিক নাম ও বয়স্ক ব্যক্তির নাম অন্তভুক্ত করে ট্রেনিং এর প্রাপ্ত টাকা আত্নসাৎ করার অভিযোগও প্রমাণিত হয়েছে। কিন্তু অদৃশ্য খুঁটির জোরে মোঃ আমিরুল ইসলাম এখনও বহাল তবিয়াতে টিকে আছেন।
ভুক্তভোগী মোঃ আয়ুব শেখ জানান, আমারে যুব উন্নয়ন অফিস কর্তৃক সার্টিফিকেটের বিপরীতের আত্ম-কর্মসংস্থান সম্প্রসারণ প্রকল্পের লোন আত্নসাৎ করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ক্রেডিট সুপারভাইজার) মোঃ আমিরুল ইসলাম। বিষয়টি বেশ কিছুদিন পর টের পেয়ে ধরাধরি করলে সুচতুর সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমিরুল ইসলাম লোনের বিপরীতের কিছু অর্থ আমাকে প্রদান করেছেন।
অভিযুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(ক্রেডিট সুপারভাইজার) মোঃ আমিরুল ইসলাম মোবাইল ফোনে জানান, লোন আত্নসাৎতের বিষয়টি ভুক্তভোগীর সাথে মীমাংসা করা হয়েছে। অযাথা লেখালেখির কোন দরকার নেই!
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অঃদাঃ) সজ্ঞীব কুমার দাশ জানান, আমি তালা উপজেলা যুব উন্নয়ন অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। আপনাদের (সংবাদকর্মীদের) মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। যদি আমিরুল ইসলাম এমন কাজ করে থাকে তাহলে সে অন্যায় করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।থাকে তাহলে সে অন্যায় করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে ফিরেছেন হাথুরুসিংহে
Next Article দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রাকৃতিক গ্যাসের অবদান অপরিসীম: প্রতিমন্ত্রী নসরুল হামিদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 15 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 19 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 20 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?