
তালা প্রতিনিধি : সম্প্রতি তালা উপজেলার ইমারাত নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক আবু দাউদ ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও হয়রানি মুলক মামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। শুক্রবার উপজেলার পাটকেলঘাটা বাজারে নির্মাণ শ্রমিকের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংযুক্ত কাট শিল্প শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বিবৃতি প্রদান করেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ের সভাপতি আব্দুল বারী, যুগ্মসম্পাদক আব্দুল মজিদ, কলারোয়া উপজেলার সভাপতি আব্দুল হামিদ, কেশবপুর উপজেলার সভাপতি আব্দুর রাজ্জাক, তালা উপজেলার সভাপতি আরমান আলী, পাটকেলঘাটা থানার সভাপতি সুজাউদ্দীন গাজী, সাধারণ সম্পাদক আলফাজ বিশ্বাস, সহ-সভাপতি হয়রাত আলী, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম খোকা, শ্রমিক নেতা সেলিম সরদার, ইকবাল হোসেন, ইলিয়াস শেখ প্রমুথ। এ সময় নেতৃবৃন্দ বলেন গত ৩০ মার্চ কাশিপুর এলাকার জনৈক মনির হোসেন নামে এক ব্যক্তি শ্রমিক নেতা আবু দাউদসহ তার পরিবারের ওপর সাতক্ষীরা আদালতে একটি মিথ্য মামলা দাখিল করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক হানিফ মুন্সী কোন প্রকার তদন্ত ছাড়াই ৩৪১/৩২৩/৩৭৯/৫০৬/১১৪ ধারায় প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগ উঠেছে। যেটি যা সম্পূর্র্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।