তালা প্রতিনিধি : তালা উপজেলায় কর্মরত ১১৭ জন গ্রাম পুলিশের মাঝে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহার হিসেবে বাইসাইকেল ও পোশাক প্রদান করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, চৌধুরী রেজাউল করিম, মোঃ মফিজ উদ্দিন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত