By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় ১২ ফুট লম্বা গাছে বেগুন ধরেছে!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় ১২ ফুট লম্বা গাছে বেগুন ধরেছে!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় ১২ ফুট লম্বা গাছে বেগুন ধরেছে!

Last updated: 2025/10/06 at 3:15 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি :সাতক্ষীরা তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে প্রায় ১২ ফুট লম্বা একটি বেগুন গাছ হয়েছে। গাছে অনেকগুলো বেগুনও ধরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় প্রতিদিন অসংখ্য নারী পুরুষ এই বেগুন গাছ দেখতে ও ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছে।
সরেজমিন গিয়ে জানা গেছে, জয়নুদ্দীন সরদার নামে স্থানীয় এক মুদি দোকানদার প্রায় ১৪ মাস আগে তার দোকানের সামনে এই বেগুন গাছটি লাগান। এটি স্থানীয় শয়লা জাতের বেগুন। দিন যতই পার হচ্ছে ঐ বেগুন গাছটি ততই বেড়ে উঠছে। বর্তমানে গাছে ২০/২৫টি বেগুন ঝুলছে। বেগুন তুলতে ব্যবহার করতে হচ্ছে লম্বা লগি। তবে এই ধরনের লম্বা বেগুন গাছ কোথাও আছে কিনা স্থানীয় কারো জানা নেই।
এই বিষয়ে মুদি দোকানদার জয়নুদ্দীন সরদার জানান, গাছটি প্রায় ১৪ মাস আগে তিনি লাগিয়েছিলেন। কিন্তু গাছটি যে এত লম্বা হবে তা তিনি নিজেও ভাবেননি। এখন পর্যন্ত তিনি ৪/৫ কেজি বেগুন তুলেছেন। এই বেগুন খেতে খুবই সুস্বাদু বলে জানান তিনি।
স্থানীয় শিক্ষক কামরুল ইসলাম জানান, আমার বাড়ি এই গ্রামে। এত লম্বা বেগুণ গাছ তিনি আগে কখনো দেখেননি। এই বেগুন গাছ দেখতে প্রতিদিন শত শত নারী পুরুষ ভিড় জমাচ্ছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এটি শয়লা নামের স্থানীয় একটি জাতের বেগুন।

জন্মভূমি ডেস্ক October 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
Next Article দাকোপে চালনা কলেজের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 42 minutes ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 44 minutes ago
লাইফস্টাইল

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

By Nayon Islam 45 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 42 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?