তালা প্রতিনিধি : ‘গণতন্ত্রকে শক্তিশালী করার পূর্ব শর্ত হলো উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ’ এই স্লেগানকে সামনে রেখে তালার খলিলনগর ও জালালপুর ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। খলিলনগর ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার বেলা ১১টায় ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বাজেট উপস্থাপন করেন। ২০২৩-২০২৪ অর্থবছরের ১কোটি ৭০ লক্ষ টাকা খড়সা উন্মূক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব রেজাউল করিম, ইউপি সদস্য পারভীন সুলতানা, সেলিম হোসেন, আঃ জলিল, শাহাদাত হোসেন, জিয়াউর রহমান, প্রকাশ দালাল, লিয়াকাত হোসেন, মেহেদি হাসান পাড়, বিকাশ মন্ডল ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
একইদিন তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বাজেট উপস্থাপন করেন। ২০২৩-২০২৪ অর্থবছরের ১কোটি ২ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা খড়সা উন্মূক্ত বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব আতিয়ার রহমান, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, রফিকুল সানা, আনারুল ইসলাম, আমজাদ হোসেন, কায়ুম ইসলাম, রমা রানী ঘোষ, কামরুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, হেনা বেগম, বিউটি, আক্তার, ফিরোজা খাতুন উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত