
তালা প্রতিনিধি : “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগান সামনে রেখে তালা উপজেলার তেঁতুলিয়া সবুজ শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকালে তেঁতুলিয়ায় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, সাংবাদিক মীর জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সয়দ জুনায়ের আকবর, বীর মুুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, ইকবাল হোসেন, কাজী মারুফ, মিজানুর রহমান, এমএম আমজাদ হোসেন টিক্কা প্রমুখ। সঞ্চালনা করেন থানার এসআই মোঃ ইমন হাসান। এ সময় তালা থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান মনি, এসআই আব্দুর রহিম, এসআই রাজিব মন্ডল, ইউপি সদস্য মোঃ ইয়াছিন সরদার, ইউপি সদস্য ডাঃ দেলোয়ার হোসেন সোনা, শেখ সাদীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তালা থানা এলাকায় গুজব, জঙ্গিবাদ, সাইবার অপরাধ ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক বিরোধ, সড়ক নিরাপত্তা, মাদক, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে কমিউনিটি পুলিশিং ফোরাম সাথে সহযোগিতাসহ সন্ত্রাস ও জুয়া কঠোয় হস্তে নির্মূল করার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার জন্য আহব্বান জানানো হয়।