By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালার পল্লীতে আ’লীগ নেতার কাছে চাঁদা দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালার পল্লীতে আ’লীগ নেতার কাছে চাঁদা দাবি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালার পল্লীতে আ’লীগ নেতার কাছে চাঁদা দাবি

Last updated: 2024/12/06 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে সাত দিনের মধ্যে এক লাখ টাকা চাঁদা দিতে রাজী করাতে না পেরে তার হাতে পিস্তল তুলে দিয়ে ছবি তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একইভাবে এক ব্যবসায়িকে বাড়ি থেকে তুলে এনে চারদিনেরে মধ্যে ৫০হাজার টাকা দিতে রাজী করাতে না পেরে তাকে মারপিট করা হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে উপজেলার খলিশখালি ইউনিয়নের কাদিকাটি ও গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খলিশখালি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদিকাটি গ্রামের নীল কমল দাস জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে আসেন। এ সময় ৫/৬ জন হনুমানের টুপি ও মুখে মাপলার বাঁধা অবস্থায় তার কাছে আসে। এদের মধ্যে দুইজনের হাতে পিস্তল ও গুলি ছিল। পিস্তল ও গুলি বহনকারি দুইজন তার হাত ধরে এক লাখ টাকা চাঁদা চায়। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ চাঁদা চাওয়া হয়েছে দাবি করে তারা বলে, টাকা না দিলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। বিষয়টি কোন রাজনৈতিক নেতা বা আইনপ্রয়োগকারি সংস্থাকে না জানানোর জন্য হুশিয়ারি দেওয়া হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অস্ত্রের মুখে জিম্মি করেএকটি পিস্তল তার হাতে ধরিয়ে দিয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে চলে যায় তারা। তাদের উঠানে অবস্থান করা লোকজন ছাড়াও তার ভাইপোর বাড়ির পাশে ও রাস্তায় মুখোশধারী ১২/১৪ জন অবস্থান করছিল। বিষয়টি বৃহষ্পতিবার সকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, আইনপ্রয়োগকারি সংস্থার সদস্য ও বিশিষ্ঠজনদেরকে অবহিত করেছেন তিনি। গনেশপুর গ্রামের মকবুল সরদারের ছেলে ঔষধ বিক্রেতা জাহিদুল সরদার জানান, বুধবার দিবাগত রাত দুটোর দিকে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। জরুরী একটি ঔষধ নেওয়ার জন্য গণেশপুর বাজারে তার দোকানে যেতে হবে বলে কয়েকজন তাকে ডেকে তোলেন। দরজা খুলে ৫/৬জন মুখোশ পরিহিত লোককে দেখতে পান তিনি। এ সময় তার কাছে ৫০হাজার টাকা চাওয়া হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে বেঁধে ফেলে মারপিট করা হয়। মোবাইলে নগদ ও বিকাশে টাকা না থাকায় তারা আরো ক্ষুব্ধ হয়। একপর্যায়ে চারদিনের মধ্যে ৫০হাজার টাকা না দিলে কবরে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায় তারা। খলিষখালি ইউপি চেয়ারম্যান সাবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দীন জানান, এ ধরণের কোন ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাকে কেউ অবহিত করেনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপু‌রে প্রতিপ‌ক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত
Next Article তালায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
সাতক্ষীরা

জামায়াত সরকার গঠন না করতে পারলেও রেকর্ড পরিমাণ ‌‌ভোট পেয়েছে

By Correspondent 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?