তালা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটায় পুলিশের অভিযানে দু’জন পালাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলো তালা উপজেলার পাটকেলঘাটা থানার মোকসেদপুর গ্রামের মো. নাজিম উদ্দীন সরদারের ছেলে মো. তৌহিদ সরদার (২৩) এবং সরুলিয়া গ্রামের আকবর আলী খানের ছেলে আবু রায়হান (১৮)। গ্রেপ্তার মো. তৌহিদ সরদার জিআর ৬৯/২৩ মামলা এবং আবু রায়হান জিআর ১/১৪ মামলার পালাতক আসামী।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদ্বয়কে পুলিশ প্রহরার মাধ্যমে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত