
তালা প্রতিনিধি : তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ্ব-১৭ (বালক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তেঁতুলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা ও তালা থানার সহযোগিতায় পুরাতন বিদে স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় তেঁতুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে তালা সদর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় একমাত্র গোলটি করে বিজয়ী দলের আবু ইছা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, চৌধুরী রেজাউল করিম, অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, কাজী মারুফ, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সৈয়দ জুনায়েদ আকবর, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান সাধু, প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।