By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালা উপজেলা জামায়াতের সূরা সদস্য ও ইউনিয়ন আমির নির্বাচন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালা উপজেলা জামায়াতের সূরা সদস্য ও ইউনিয়ন আমির নির্বাচন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালা উপজেলা জামায়াতের সূরা সদস্য ও ইউনিয়ন আমির নির্বাচন

Last updated: 2024/12/15 at 7:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : দল গোছানোর পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন তালা উপজেলা জামায়াত। পুনরায় আমির হিসেবে সফত নিয়েছেন মাও. মফিদুল ইসলাম। এছাড়া যুব জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবির, মহিলা জামায়াত, পেশাজীবী, আদর্শ শিক্ষক পরিষদ, ওলামা পরিষদ ও ছাত্রী সংস্থা কার্যকরী ভুমিকা পালন করছে। এসব সংগঠনগুলো আরও গতিশীল করার জন্য পূর্ণগঠন করার কাজ চলছে।
উপজেলা থেকে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন পর্যায়ে সভা সমাবেশ করতে দেখা যাচ্ছে। ১০আগস্ট সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির আমিনুর রহমানকে উপজেলা কমিটির একটি ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত আমির হিসেবে তার স্থলাভিষিক্ত হন ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহ আলম।
শুক্রবার সকাল থেকে তালা উপজেলার সূরা সদস্য ও ইউনিয়ন কমিটির আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। তালা আলিয়া মাদ্রাসায় ৬ ইউনিয়ন ও পাটকেলঘাটা আল আমিন আলিয়া মাদ্রাসায় ৬ ইউনিয়ন জামায়াতের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত চলে নির্বাচন। ১৮৬জন রোকন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পাটকেলঘাটায় প্রধান দায়িত্বে ছিলেন জেলা সূরা সদস্য ডা. অফতাব উদ্দিন ও তালায় দায়িত্বে ছিলেন ডা. মাহমুদুল হক। তবে এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি।
দায়িত্বশীল একাধিক রোকন বলেন, দীর্ঘ ১৬বছর ধরে আমরা সাংগঠনিক কর্মদক্ষতা দেখাতে পারিনি। এবার সুযোগ এসেছে। প্রকাশ্যে উপজেলা সূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রোকনরা ইউনিয়ন আমির নির্বাচিত করতে তাদের গোপন মতামত প্রকাশ করেছেন। দু-এক দিনের মধ্যে জেলা পর্যায় থেকে ফলাফল জানানো হবে।
এদিকে অঙ্গ সহযোগী সংগঠনগুলো গতিশীল করার লক্ষ্যে কাজ করছে জামায়াত। বর্তমানে এ উপজেলায় তাদের ১০টি সংগঠন সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করছে। পর্যায়ক্রমে তাদের কমিটি গঠন করার কাজ চলছে।
মাওলানা মফিদুল ইসলাম বলেন, আমাকে পুনরায় তালা উপজেলা আমিরের দায়িত্ব দেওয়ায় জেলা উপজেলা পর্যায়ের সকল সাথী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৃণমূল পর্যায়ে সংগঠন কে আরও গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের কর্মকান্ড জনগণ দেখছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে (তালা-কলারোয়া) আসনে অধ্যক্ষ ইজ্জতউল্লাহকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাকে নির্বাচিত করার লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ
Next Article তালার জালালপুর চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
যশোর

কেশবপুরে জনতা ব্যাংক ভবনে আগুন

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?