By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালা উপজেলা পরিষদ নির্বাচন প্রচার শেষ, শেষ মুহূর্তে জয়-পরাজয়ের সংশয়ে প্রার্থীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালা উপজেলা পরিষদ নির্বাচন প্রচার শেষ, শেষ মুহূর্তে জয়-পরাজয়ের সংশয়ে প্রার্থীরা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালা উপজেলা পরিষদ নির্বাচন প্রচার শেষ, শেষ মুহূর্তে জয়-পরাজয়ের সংশয়ে প্রার্থীরা

Last updated: 2024/05/20 at 10:49 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার রোববার মধ্যরাতে শেষ হয়েছে। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা রোববার দিনভর ব্যাপক প্রচার চালিয়েছেন। আজ ( ২১ মে) মঙ্গলবার দ্বিতীয় ধাপে ৯৩ টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন সকালেই কেন্দ্রে যাবে ব্যালট পেপার। শেষ মুহূর্তে জয়-পরাজয়ের সংশয়ে উপজেলা চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে তিন হেভিওয়েট প্রার্থী।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। এছাড়া মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।
এই নির্বাচনে উপজেলার চেয়ারম্যান পদে ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ),সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ) সাংবাদিক এসএম নজরুল ইসলাম (ঘোড়া), প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম),আতাউর রহমান গোলদার (মোটরসাইকেল), বিশ্বজিত সাধু (হেলিকপ্টার), এমএ মালেক (আনারস) এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইখতিয়ার হোসেন (মাইক) , সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ),নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি), শাহ আলম টিটো (টিউবওয়েল), মোঃ বাবলুর রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস) ও মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী নিয়োজিত থাকবে। সব প্রার্থীকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। ভোটের দিন সকালেই কেন্দ্রে যাবে ব্যালট পেপার।
তালা উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। ৯৩টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে প্রচারের শেষদিনে দিনভর বিভিন্ন ইউনিয়ন, বাজারগুলোতে জনসভা ও মিছিল-মিটিং ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন।
ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চান তারা।
ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, পরিবর্তনের অঙ্গীকার ও স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
চিংড়ি মাছ প্রতীকের সরদার মশিয়ার রহমান বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন তিনি আশা করেন। নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষ সনৎ কুমার বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সন্ত্রাস,মাদক মুক্ত ও স্মার্ট উপজেলা গড়তে এবং সাধারণ মানুষের সন্মান ও মর্যাদা রক্ষা করতে তালাবাসী অতীতের মতো এবারও কাপপিরিচ প্রতীককেই বেছে নিবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশের নির্বাচনী জনসভা
Next Article নড়াইলে প্রতিপক্ষের হামলায় ৩ জন জখম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় পাড়ার গলিতে দাড়িয়ে থাকা যুবককে গুলি করে হত্যার চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?