তালা প্রতিনিধি : তালা সদর ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে অত্র ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অত্র ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে ১২৩৩ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। ৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল, ৫ কেজি চাল।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত