By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তিউনিসিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকায় আগুনে নিহত ৯, অধিকাংশই বাংলাদেশি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > তিউনিসিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকায় আগুনে নিহত ৯, অধিকাংশই বাংলাদেশি
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

তিউনিসিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকায় আগুনে নিহত ৯, অধিকাংশই বাংলাদেশি

Last updated: 2024/02/18 at 1:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক :  আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। এ ছাড়া নৌকাটি থেকে আরও ২৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লিবিয়া উপকূল থেকে ৫২ জন অভিবাসী সাগরপথে ইউরোপ যাত্রা শুরু করে। পরে নৌকাটি তিউনিসিয়া উপকূলের কাছাকাছি পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জনের মরদেহ ও ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। পোস্টে আরও বলা হয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকৃতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কল্যাণ নিশ্চিতকরণ ও মৃত্যুবরণকারী বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি টিমকে দ্রুততম সময়ের মধ্যে তিউনিসিয়া পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, বিভিন্ন দেশের উপকূল হতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ গমনের চেষ্টাকালে ২০২৩ সালে ৩ হাজারেরও বেশি অভিবাসী মৃত্যুবরণ করেছে কিংবা নিখোঁজ হয়েছে। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী নজরদারি জোরদার করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় যা ঘটছে তা গণহত্যা: আনাদুলু এজেন্সিকে প্রধানমন্ত্রী
Next Article শরণখোলায় যুবদল ও শ্রমিকলীগের নেতাসহ আটক ৪, গাঁজা উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?