By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তীব্র শীত: চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > তীব্র শীত: চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত
চুয়াডাঙ্গা

তীব্র শীত: চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত

Last updated: 2025/12/29 at 2:59 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : হিম শীতল ঠান্ডা বাতাস, কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। জেলায় সূর্যের দেখা নেই। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে এক রকম অসহায় হয়ে পড়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিম শীতল ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। দিনের বেলা সূর্যের দেখা না পাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। সোমবার সকাল ৬টায় তাপমাত্রার রেকর্ড করা হয় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
এদিকে, তীব্র শীতের কারণে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতিও কম। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের কাজ না থাকায় বাড়ি ফিরে যাচ্ছেন।
বৈরী আবহাওয়ার কারণে বীজতলা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাহত হতে পারে ধান চাষ। হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শয্যার তুলনায় কয়েক গুণ রোগী বেশি ভর্তি থাকায় বারান্দা এবং মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
চুয়াডাঙ্গা হাতিকাটা গ্রামের ইজিবাইক চালক নুর ইসলাম বলেন, ‘সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরও এখনো পর্যন্ত ভাড়া হয়নি। সড়কে মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না। একদিকে শীত, অন্যদিকে পেটের তাগিদ। শীতের সঙ্গে জীবন জীবিকার যুদ্ধে হেরে যাচ্ছি আমরা।’
আব্দুল হালিম নামে এক পথচারী জানান, অতিরিক্ত শীতের কারণে শরীরে ছয়টি পোশাক পরেও শীত ঠেকানো সম্ভব হচ্ছে না। শীত শরীরে সঞ্চারিত হচ্ছে। শরীরের কোনো অংশ ফাঁকা থাকলে অবশ হয়ে যাচ্ছে। পৌষ মাসের শুরু থেকে জেলায় শীত প্রভাব বিস্তার করছে।
ভ্যানচালক বৃদ্ধ হাসমত আলি বলেন, ‘ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এখনো বসে আছি। গরম চা খাচ্ছি। আমাদের মতো গরীব মানুষ পর্যাপ্ত শীতের গরম কাপড় না থাকায় এক রকম মানবেতর জীবনযাপন করছি। এখনো পর্যন্ত কোন কম্বল পাইনি।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, আকাশ মেঘলা কুয়াশাচ্ছন্ন আর উত্তরের হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের দাপট আরও কিছুদিন অব্যাহত থাকবে জেলায়। তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকেও সূর্যের দেখা নাও মিলতে পারে।

জন্মভূমি ডেস্ক December 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর
Next Article ট্রেন লাইনচ্যুত হয়ে মেক্সিকোতে নিহত ১৩
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 day ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
চুয়াডাঙ্গা

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে জীবননগর প্রেসক্লাবের জরুরি মিটিং, বিতর্কিত ইউএনওকে অপসারণের দাবি

By Correspondent 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?