By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত নিকোলাস মাদুরো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত নিকোলাস মাদুরো
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত নিকোলাস মাদুরো

Last updated: 2024/07/29 at 2:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। রোববার দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হওয়া ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয় মধ্যরাত পার হওয়ার পর সোমবার প্রথম প্রহরে।

দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো জানান, গণনা করা ৮০ শতাংশ ভোটের মধ্যে ৫১ দশমিক ২০ শতাংশ পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।

আমোরোসো বলেছেন, ভোট শেষে আমরা প্রত্যাশা করছি প্রতিটি ভোট ন্যায্য ও স্বচ্ছভাবে গণনা হবে। আমরা নির্বাচন কর্তৃপক্ষকে আহ্বান জানাই তারা যেন বিস্তারিত ভোটের হিসাব প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।

এদিকে, নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব নিয়ে বিরোধী পক্ষ উদ্বিগ্ন। ৩০ হাজার ভোট কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি। এটা বিরোধী প্রার্থীদের ফলাফল যাচাই করতে সমস্যায় ফেলছে। বিরোধী পক্ষের প্রতিনিধিরা দাবি করছেন, ৩০ শতাংশ ভোট কেন্দ্রের ফলাফলে গঞ্জালেজ মাদুরোকে হারিয়ে দিয়েছেন। কিন্তু ছয় ঘণ্টা পরেও ফলাফল ঘোষণা না হওয়ায় সরকারের ভিতরে গভীর বিতর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে। এর শুরুটা হয়েছিল প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চ্যাভেজের মধ্য দিয়ে। টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালে ক্যান্সারে মারা যান চ্যাভেজ।

তারপর থেকে টানা ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন সাবেক বাস চালক মাদুরো (৬১) । তিনি চ্যাভেজের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিক্ষার্থী তানভীর হত্যায় ৪ জনের যাবজ্জীবন
Next Article মহাসড়ক অবরোধ করে ফের রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

‘ইরানে সরকার পরিবর্তনের নেপথ্যে তেলের নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য’

By Tanvir 11 hours ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?