By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তেরখাদার হাট-বাজারের হোটেল: অবাধে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিতে জনস্বাস্থ্য হুমকির মুখে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > তেরখাদার হাট-বাজারের হোটেল: অবাধে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিতে জনস্বাস্থ্য হুমকির মুখে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

তেরখাদার হাট-বাজারের হোটেল: অবাধে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিতে জনস্বাস্থ্য হুমকির মুখে

Last updated: 2024/01/13 at 2:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার বিভিন্ন হাট-বাজারের হোটেলগুলোতে অবাধে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি হওয়ায় জনস্বাস্থ্য হুমকির সম্মূখীন হয়ে পড়েছে। তেরখাদার কাটেঙ্গা বাজার, তেরখাদা বাজার, শেখপুরা বাজার, আমতলা, বরইতলা, হাড়িখালী, ছাগলাদাহ, পাতলা, সাচিয়াদহ, কোলা বাজার, লস্করপুর বাজার, মোকামপুর বাজার, মল্লিকপুর বাজারসহ বিভিন্ন হাট-বাজার, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে প্রতিষ্ঠিত ছোট-বড় হোটেলগুলোতে পচাবাসি খাবার বিক্রি করা হয়। এছাড়া হোটেল মালিকরা জিলেপি, চপ, পিয়াজু, বেগুনিসহ বিভিন্ন রকমারী খাবার হোটেলের সামনে আলগা করে রাখে। মশা-মাছির পাশাপাশি বিভিন্ন প্রকারের মোকামাকড়ও খাবারের উপর পড়ে। খাবার তৈরীতে দীর্ঘদিন আগে ব্যবহৃত পচা (খাবার অযোগ্য) তেল ব্যবহার করা হয় বলে একাধিক অভিযোগ রয়েছে। এসব খাবার প্রতিনিয়ত অজ্ঞ ক্রেতা সাধারণের কাছে বিক্রি করা হচ্ছে।   সড়কের পাশে প্রতিষ্ঠিত  হোটেল গুলোতে প্রতিনিয়ত রাস্তার ধূলাবালি মশা-মাছি পড়ে রোগ জীবানু ছড়াচ্ছে। প্রত্যেকদিন এসব খাবার আলগা করে রাখা হলেও হোটেল মালিকদের বিন্দু মাত্র সচেতনতা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে তদারকি করা প্রয়োজন বলে মনে করেন অনেকেই। রাস্তার পাশ দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, টেম্পো, নসিমন, লেগুনা, মাইক্রো, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরণের যানবহন ও পরিবহন চলাচল করে। হোটেল মালিকদের অসচেতনতার কারণে জনসাধারণের শরীরে রোগ জীবানু প্রবেশ করছে। হোটেল মালিকরা ক্রেতা সাধারণকে যে পানি পান করায় তাও নিরাপদ নয়। যে পাত্রে খাবার পরিবেশন করা হয় তা-ও অপরিচ্ছন্ন। কিছু সংখ্যক হোটেল মালিক অন্যত্র থেকে গভীর নলকূপের পানি আনে। যে সব পাত্রে ওই পানি রাখে তাও ময়লা আবর্জনায় ভরা। অনেকে অভিযোগ করে বলেন, হোটেল মালিকদের পানি রাখা পাত্র এত অপরিষ্কার যার মধ্যে পোকামাকড় পাওয়া যায়। প্রতিদিন এসব পানির পাত্র পরিষ্কার করা হয়না। হোটেলে ব্যবহৃত থালা বাটিও অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। অনেক হোটেলে ধোয়া মোছার  বালাই নেই। হোটেলে প্রবেশ করলে মনে হয় গন্ধের রাজ্যে প্রবেশ করা হয়েছে।  হোটেল বয়দের অবস্থা আরও নাজুক। এদের পরিহিত জামা কাপড় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। এদের হাত পা থাকে নোংরা। হোটেল মালিকদের খাবার বিকিকিনি ও পরিবেশনে সচতেন আরও সচেতন হওয়া প্রয়োজন। মাঝে মাঝে তদারকি করা দরকার। তাহলে হোটেল মালিকরা স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার বিক্রিতে সচেতন হত। অবিলম্বে হোটেল মালিকদের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা গ্রহেণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল ও এলাকাবাসী।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোল্লাহাট কল্যাণ সমিতির কম্বল বিতরণ
Next Article নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুরে শেখ হারুন, দোয়া কামনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 42 seconds ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 42 seconds ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?