By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তেরখাদায় আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ঘরের বেশিরভাগই বেহালদশা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > তেরখাদায় আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ঘরের বেশিরভাগই বেহালদশা
জাতীয়

তেরখাদায় আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ঘরের বেশিরভাগই বেহালদশা

Last updated: 2021/08/27 at 10:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

গ্রামীণ হরিলুট পর্ব-২
এম সাইফুল ইসলাম
তেরখাদা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের বেশ স্যংখক ঘর রয়েছে। এখানকার ভূমিহীন পরিবারগুলো নতুন ঘর হস্তান্তরে যেন ঈদের চাঁদ হাতে পেয়েছিল। তবে ঘরে উঠে দেখে নানা সমস্যায় জর্জাড়িত প্রায় প্রতিটি ঘর। কোন ঘরের জানলা খুলে পড়ে আছে, আবার দেওয়ালের মেঝতে পলেস্তারা খুলে খুলে পড়ছে। মেঝতে লম্বা ফাটল। সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলো উঠে আসলে তড়িৎ গতিতে মিস্ত্রি দিয়ে সব ফাটল বালু সিমেন্ট দিয়ে বন্ধ করা হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজেই অ-ঘোষিত ঠিকাদার হিসেবে কাজ করে ভূমিহীনদের জন্য এইসব নড়বরে ঘর তৈরি করে। ফলে আশ্রয়ণ প্রকল্প-২ এর নবনির্মিত ঘরের বেশিরভাগই বেহালদশায় রুপ নিয়েছে।

খুলে পড়ছে মেঝের পলেস্তারা

ফের মিস্ত্রি দিয়ে ফাটল বন্ধ


ছাগলাদহ ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন আলামিন মোল্যা। তিনি জানান, ঘরগুলো হাত দিয়ে ঠেলা দিলে পড়ে যাচ্ছে, বড় বাতাশ হলে বা ঝড় হলে এ ঘর পড়ে যাবে। বর্ষার সময় ঘর দিয়ে পানি পড়ে। তিনি আক্ষেপ করে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ঘর দিছে, তার চাবি নিয়ে যাক, আমরা গাছ তলায় থাকব।
নামপ্রকাশে অনিচ্ছুক এক মহিলা এ প্রতিবেদককে জানান, আমি এ ঘরে উঠার সাথে সাথে দেখি ঘরের জানালা ভাঙ্গা, ঘরের ফেøার থেকে চল্টা উঠে যাচ্ছে, উনারা বলেন এই যে চাবি দিলাম, আজকের থেকে এ ঘরের দায়িত্ব তোমাদের, আমরা কিছু করতে পারব না।
জানা যায়, ঘর নির্মাণের সময় নি¤œ মানের সামগ্রী ব্যবহার করা হয়। এছাড়া ঘরের মেঝতে নামে মাত্র সিমেন্ট দেওয়া হয়। বেশিরভাগই ধূলাবালি ব্যবহার করা হয়েছে। ফলে কয়েক দিন যেতে না যেতে ঘরগুলো থেকে সিমেন্ট বালুর আস্তারন খসে খসে পড়ে যাচ্ছে।
জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নি¤œ মানের কাজ করিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘরের বেহালদশা নজরে আসলে কর্তৃপক্ষ মিস্ত্রি দিয়ে ঘরগুলোর রাতারাতি মেরামত করেন। এছাড়া ঘরের এই সমস্যাগুলো কাউকে না জানানোর জন্য আশ্রয়ণ প্রকল্পের বসবাকারীদের বলেন। দীর্ঘ দিন অনেকেই চুপ ছিল। তবে ঘরগুলোর অবস্থা আবারও নাজুক হওয়ার কারণে এখন বাধ্য হয়ে কেউ কেউ মুখ খুলছেন। যে কারণে বিষয়টি স্থানীয় গণমাধ্যমের নজরে আসে। এক সময় যারা ভূমিহীন ছিল, এখন তারা ঘর পেলেও বসবাস করতে নিদারুন কষ্ট হচ্ছে। ফলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।
ছাগলাদগ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দীন ইসলাম জানান, ঘরগুলোর অবস্থা দেখে আমি সংশ্লিষ্টদের জানাব। তবে ডিসি মহোদয়ের সাথে যখন গিয়েছিলাম তখন তো ঘরগুলো ভালই দেখেছিলাম।
তেরখাদার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা জানান, এ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে কোন ধরনের ফাটল ধরেনি। যদি এ ধরনের কোন তথ্য পাওয়া যায় তাহলে আমরা রিপেয়ার করে দেবো।
খুলনার জেলা প্রশাসক মনিরুল হক তালুকদার জানান, আশ্রয়ণ প্রকল্পর ব্যাপারে তেরখাদা ইউএনও এর সাথে যোগাযোগ করলে ভাল হয়। কারণ তিনি এটা তদারকি করছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নজরুল সর্বদাই মানুষের জয়গান গেয়েছেন: খিলখিল কাজী
Next Article মোড়েলগঞ্জে মৎস্যজীবী সমিতির নবগঠিত কমিটির পরিচিত সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

প্রবীণ, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রো ও ট্রেনে ভাড়া ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে: মন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?