
বিজ্ঞপ্তি : তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। শেখপুরা বাজার চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আনিচুল হক। আজগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ডলার ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জুয়েল মোল্লার সঞ্চালনায় সমে¥লনে প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সারাফাত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গী, বীর মুক্তিযোদ্ধা গাউচুল হক, ইউসুফ আলী মোল্লা।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এইচ এম কামাল হোসেন, আবু সালেহ বাবু, আবীর মালিক, মোঃ ওহিদুজ্জামান, মোঃ আবু সাঈদ খান, সিরাজুল ইসলাম, অনুপম মন্ডল, আবুল হাসান পলাশ, ইমরান হোসেন যুবরাজ, চিন্ময় রায়, খান ফরহাদুজ্জামান সুমন, রাজীব দাশ টাল্টু, মাকসুদুল আলম মামুন, আল আমিন শেখ রিয়েল, মোঃ হুসাইন, শেখ আনারুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, নয়ন লস্কর, নাজিম মোড়ল, মেহেদী হাসানসহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত