
বিজ্ঞপ্তি : তেরখাদা উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আহবায়ক আমীর এজাজ খান। খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা সভাপতি চৌধুরী কওছার আলী। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, মোল্লা খায়রুল ইসলাম, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু ও এনামুল হক সজল।
তেরখাদা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন,হাবিবুর রহমান হাবীব, মোঃ মোস্তাকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এড. তছলিমা খাতুন ছন্দা, উজ্জল কুমার সাহা, একে আজাদ আমিন, আবুল বাশার, শেখ ইউসুফ আলী, এসকে নাসির আহম্মেদ, সহিদুল মোড়ল, মোবাশ্বের আলম, শরীফ নাইমুল হক, রবিউল ইসলাম লাকু, আঃ মান্নান সরদার, চৌধুরী ফকরুল ইসলাম, মোঃ আজিজুর রহমান, বিল্লাল হোসেন, শহীদুল ইসলাম, আবুল কালাম লস্কর, আজিজুর রহমান আজিবার মিল্টন মুন্সী ও আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।