By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তেরখাদা পাতলা পূর্বপাড়া মন্দিরে মাটি ভরাটের অর্থ বরাদ্দ জানে না মন্দির কমিটি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > তেরখাদা পাতলা পূর্বপাড়া মন্দিরে মাটি ভরাটের অর্থ বরাদ্দ জানে না মন্দির কমিটি
জাতীয়

তেরখাদা পাতলা পূর্বপাড়া মন্দিরে মাটি ভরাটের অর্থ বরাদ্দ জানে না মন্দির কমিটি

Last updated: 2021/08/28 at 11:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

গ্রামীণ হরিলুট পর্ব-৩

এম সাইফুল ইসলাম
সাচিয়াদাহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাতলা পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের প্রাঙ্গণ মাটি দ্বারা ভরাটের জন্য কাবিটা প্রকল্প থেকে ৪ লাখ ১৫ হাজার ৩২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্করকে দিয়ে এ মাটি ভরাটের কাজ করানো হয়। তবে রহস্যজনক কারণে মন্দিরের সভাপতি শংকর বিশ্বাস বা সাধারণ সম্পাদক দ্বিলীপ দাসকে মাটি ভরাট করণ কাজের কমিটিতে রাখেনি। এছাড়া কতটাকা মন্দিরের প্রাঙ্গণ মাটি ভরাটের জন্য এসেছে তা জানানো হয়নি। ফলে মাটি ভরাটের এ কাজ নিয়ে রয়েছে নানা বিতর্ক।
পাতলা পূর্ব পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শংকর বিশ্বাস বলেন, মাটি ভরাট করেছে চেয়ারম্যান, টাকা কত বরাদ্দ হয়েছে তা আমরা জানি না। কোন প্রকার রেজুলেশন হয়নি এ বরাদ্দের বিষয়।
তেরখাদা উপজেলাা উন্নয়নে নানা প্রকল্প হাতে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিজেদের আখের গোচাতে উন্নয়নের এ গতিধারাকে পাল্টে দেয় একটি সিন্ডিকেট। সিন্ডিকেটটি প্রতিনিয়তই টি আর, কাবিখা, কাবিটা ও আশ্রয়ন প্রকল্প থেকে বিভিন্ন অবৈধ সুবিধা নিচ্ছেন। এ নিয়ে ভুক্তভোগি ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
ভূক্তভোগিরা এ পরিস্তিতি থেকে পরিত্রান পেতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে আবেদন করলেও অদৃশ্য ইশারায় মিলছে না পরিত্রাণ।
জানা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানাকে বিশেষ সুবিধা দিয়ে বরাদ্দগুলো নেওয়া হয়। ফলে বেশির ভাগ ক্ষেত্রে সঠিক ভাবে, সঠিক জায়গায় অর্থ বরাদ্দ হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক তেরখাদার এক যুবলীগ নেতা জানান, পিআইও সোহেল রানাকে প্রতি কাজের জন্য ১০ পারসেন্ট ভাগা দিতে হয়। না হলে কোন কাজ পাওয়া যায় না।
সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কর বলেন, মাটি ভরাটের জন্য কতটাকা বরাদ্দ হয়েছিল তা এ মুহূর্তে মনে পড়ছে না, তবে পরে আমি জেনে বিস্তারিত বলতে পারব।
তেরখাদা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন সদুত্তোর না দিয়ে ফোন রেখে দেয় ।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শোক সভা ও দোয়া মাহফিল ডাক্তার মোজাম্মেল হক একজন সৃষ্টিশীল মানুষ ছিলেন
Next Article The Car Industry’s Chip Shortage is Far From Over
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?