By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তেলিগাতী বাইপাসে রাস্তার পাশের গাছ কাটায় হুমকিতে পরিবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > তেলিগাতী বাইপাসে রাস্তার পাশের গাছ কাটায় হুমকিতে পরিবেশ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

তেলিগাতী বাইপাসে রাস্তার পাশের গাছ কাটায় হুমকিতে পরিবেশ

Last updated: 2023/11/22 at 2:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাস সড়কের সংযোগস্থল একটি প্রভাবশালী মহলের সুবিধার জন্য রাস্তার পাশের গাছ কাটা হচ্ছে। এতে পরিবেশের উপর বিরূপ প্রভাবের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। শতবর্ষী গাছগগুলো রক্ষা করা ও নতুন গাছ রোপণের তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা।

স্থানীয় বৃক্ষপ্রেমী শেখ জাহিদ ইকবাল নিজ উদ্যোগে খুলনার বিভিন্ন স্থানের মতো এ সড়কেও তালগাছ, বটগাছসহ বিভিন্ন গাছ লাগান কিন্তু গত কয়েকদিনে তার লাগানো গাছ একে-একে কেটে ফেলছেন একটি প্রভাবশালী মহল। ইতোমধ্যে গাছগুলোর ডালপালা কেটে উপড়ে ফেলা হয়েছে। এ সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা চালক কামরুল জানান, এ সড়কে গাড়ি চালাতে কখনোই ক্লান্তি ভর করতো না। প্রায় পুরো সড়কে শ’-শ’ গাছের ছায়া ছিল। অপরিচিত যে কেউ এখানে এলে বনের মাঝ দিয়ে তৈরি সড়ক ভেবে ভুল করতো। গাছ কাটার ফলে পুরো সড়ক প্রখর রোদে খাঁ-খাঁ করছে। রোদের তাপে চালক-যাত্রী সবারই পুড়তে হচ্ছে।

সড়কের দুই পাশের বাসিন্দা কামরুল ইসলাম জানান, কারো ব্যক্তিগত স্বার্থের জন্য পরিবেশের ক্ষতি হোক সেটা ঠিক হবে না, ভারসাম্য রক্ষা হোক সেটাও তো দেখতে হবে। গাছ কাটার ফলে স্থানীয় পরিবেশের ভারসাম্য ক্ষুন্ন হবে। তারা সড়কের দুই পাশে দ্রুত নতুন গাছ রোপণের দাবি জানান। স্থানিয় ব্যবসায়ি কালাম শিকদার বলেন হুট করেই গাছ কেটে ফেলা যায়? একটি গাছ পরিণত হতে দীর্ঘ সময় লাগে এবং একটি গাছের সাথে অনেক প্রাণির জীবনের অস্তিত্ব, আবহাওয়া এবং জলবায়ুর নিবিড় সম্পর্ক রয়েছে। সব কিছু  বিবেচনায় নিয়ে গাছ কাটা বন্ধ রাখার দাবি জানান তিনি। তিনি আরও জানান, যশোর রোডের শতবর্ষী গাছগুলো কাটা শুরু হলে জনগণের প্রতিরোধে তা বন্ধ হয়েছিল। স্থানীয় পরিবেশ উন্নয়নকর্মীরা বলছেন  নির্বিচারে অসংখ্য গাছ কাটা হচ্ছে- কিন্তু দেখার বা বাধা দেওয়ার কেউ নেই। গাছ কাটার ফলে পরিবেশের যে কি পরিমাণ ক্ষতি হতে পারে তা পরিমাপ করা যাবে না। পুরনো গাছগুলো ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। অথচ সচেতন হয়ে পুরনো গাছ রক্ষা করার কথা কেউ ভাবেন না। তারা অতিদ্রত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা না হলে  গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিবেন বলে জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এ্যাড. সাইফুল ইসলামের শোক
Next Article যশোরে আইনজীবীকে মারপিট ও চাঁদা দাবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 14 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?