By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ

Last updated: 2023/08/29 at 4:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানের তিন বছরের কারাদণ্ডের রায় স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আজ মঙ্গলবার এক শুনানিতে এই আদেশ দেন আদালত। পাশাপাশি ইমরান খানকে জামিনে মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন ও জিও নিউজের পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিতে একটি ডিভিশনাল বেঞ্চ এই আদেশ দেন। গত শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের আপিলের শুনানির কথা ছিল। কিন্তু মামলার প্রতিপক্ষ পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) আইনজীবী অসুস্থ হওয়ায় শুনানি পেছানো হয়।

আজ শুনানিতে প্রধান বিচারপতি ফারুক বলেন, ‘আদেশের কপি খুব শিগগির প্রকাশ করা হবে। আমরা এখন যা বলতে চাই তা হচ্ছে, তাঁর (ইমরান খান) আবেদন গৃহীত হয়েছে।’

আদালতের একটি সূত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত ইমরান খানকে ১ লাখ পাকিস্তানি রুপি মুচলেকার বিপরীতে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তোশাখানা মামলায় গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। পরে তাঁকে নির্বাচনে অযোগ্য বলেও ঘোষণা দেয় ইসিপি। আদালতের সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ারের রায় স্থগিতের আবেদন জানায় দলটি।

এর আগে তোশাখানা মামলার রায় ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই ইমরান খানকে গ্রেপ্তার করা হয় তাঁর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে। সেখান থেকে তাঁকে নেওয়া হয় কারাগারে। এর পর থেকে সেখানেই আছেন তিনি। ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তাঁর দল পিটিআই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

পাকিস্তান নির্বাচন কমিশনের করা এই মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল সোমবার বেলুচিস্তানের হাইকোর্ট এক রায়ে এই মামলা খারিজ করে দেন। পাশাপাশি আজ মঙ্গলবার তোশাখানা মামলায় ইমরান খানের তিন বছরের দণ্ডাদেশ স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় গত মার্চে এই মামলা দায়ের করা হয়। ইমরান খানের একটি বক্তব্যের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছিল।

সোমবার মামলার রায়ে বেলুচিস্তান হাইকোর্ট বলেন, মামলার কৌঁসুলিরা প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহের এই মামলা দায়েরের পক্ষে সম্মতি আদায়ে ব্যর্থ হয়েছেন। আদালত আরও বলেন, এই অভিযোগপত্রের বিপরীতে কোনো আইনগত পক্ষ না থাকায় এই মামলা আইনিভাবে কার্যকর নয়। তাই আদালত এই মামলাকে প্রত্যাখ্যান করছে।

ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুথা এই রায়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘সব প্রশংসার আল্লাহর।’

এ দুটি মামলার রায়ে আপাতত অনেকটাই স্বস্তিতে ইমরান খান ও তাঁর দল। বিশ্লেষকেরা বলছেন, তোশাখানা মামলায় আপিলের রায় প্রকাশের পর ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়টিও নতুন করে ভাবতে হবে। মামলায় ইমরান খানের দণ্ড স্থগিত হওয়ায় তাঁর বিরুদ্ধে জারি করা নির্বাচনী নিষেধাজ্ঞাও স্থগিত হওয়ার কথা পাকিস্তানের আইন অনুসারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ড. ইউনূস ইস্যুতে সরকার চাপে নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Next Article এশিয়া কাপ : পাকিস্তান ম্যাচের আগে ছিটকে গেলেন ভারতীয় তারকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 4 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 16 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?