
খুলনা (০৯ ফেব্রুয়ারি)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং বন্দরের সকল শিল্প প্রতিষ্ঠান সমূহের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ এবং মবক’র আওতাধীন ২৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সমন্বয়ে রোববার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় ও সমন্বয় সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আলোচনায় নির্বাচন চলাকালীন সময়ে মবক’র সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। মবক এলাকায় নির্বাচনকালীন সময়ে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিরাপত্তা সেল ওপেন করা হয়েছে যার ম্যাধমে নির্বচনকালীন সময়ে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়াও আলোচনায় আসন্ন নির্বাচন উপলক্ষে সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মবক’র নিরাপত্তা সদস্যদের সমন্বয়ে রাত্রিকালীন টহল বৃদ্ধি, অভিযান বৃদ্ধি, চ্যানেল এবং জেটি এলাকার নিরাপত্তায় বোট পেট্রোল বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরাদার করার সিদ্ধান্ত গৃহিত হয়।

