By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজার বাসিন্দারা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজার বাসিন্দারা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজার বাসিন্দারা

Last updated: 2025/04/02 at 5:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইসরাইল ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। ময়দা ও অন্যান্য সামগ্রীর অভাবে বন্ধ হয়ে গেছে বেকারিগুলো। এমন অবস্থায় গত বছর মার্চ মাসের মতো আবারও দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ফিলিস্তিনিরা।

গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহু প্রশাসন তাতে কর্ণপাত করছে না।

তাদের দাবি, গাজায় এখনও পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে। তাদের এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতির মধ্যে গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।

এক টুকরো রুটি পাওয়ার আশায় দীর্ঘ অপেক্ষায় গাজার বাসিন্দারা। পেটে ক্ষুধা আর অসহায়ত্বের ছাপ চোখেমুখে স্পষ্ট। ময়দা, জ্বালানী ও অন্যান্য উপকরণের অভাবে বন্ধ উপত্যকার খাবারের দোকান। এ অবস্থায় ক্ষুধার জ্বালা নিয়ে দিন পার করছেন ফিলিস্তিনিরা। এমনটাই জানিয়েছে গাজার বেকারি সমিতি।

গত মার্চ মাসের শুরুতে গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয় ইসরাইল। বুধবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩১ দিন ধরে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় চরম খাদ্য সংকটের মুখে পড়েছেন বাসিন্দারা।

এ বিষয়ে গাজার সিভিল ডিফেন্স ফোর্স বলছে, গত বছর মার্চে যে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন বাসিন্দারা এবারও সে পথেই হাঁটছেন তারা। গাজার এক বাসিন্দা বলছিলেন, সীমান্ত ক্রসিং বন্ধ। গাজার পরিস্থিতি কঠিন। মানুষ অনেক কষ্ট করছে।

তবে এখনও গাজায় পর্যাপ্ত খাবার রয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তাদের এই দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছে জাতিসংঘ। মঙ্গলবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মানবিক সহায়তার শেষ সীমায় পৌঁছে গেছে গাজা।

দুজারিক আরও বলেন, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সময় গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা হামাস জব্দ করেছে এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা যে দাবি করেছেন, তা সত্য নয়। জাতিসংঘের বিতরণ করা সব সহায়তার যথাযথ হিসাব সংরক্ষণের পাশাপাশি তা পরিচালনা করা হয়েছে।

পাশাপাশি গাজায় বেশ কয়েকজন উদ্ধারকর্মীর লাশ পাওয়ার বিষয়ে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। গত সোমবার (৩১ মার্চ) গাজার দক্ষিণাঞ্চলে বালির ভেতর একটি গণকবর থেকে রেড ক্রিসেন্ট, ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও জাতিসংঘের ১৫ উদ্ধারকর্মীর লাশ উদ্ধার করা হয়।

গত ২৩ মার্চ রাফায় আহত ব্যক্তিদের সাহায্যে তাদের পাঠানো হয়। এরপর ইসরাইলি বাহিনীর নৃশংসতার শিকার হন ওই উদ্ধারকর্মীরা। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার (১ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরাইল। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানকে হেসেখেলে উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের
Next Article সুন্দরবন ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদূত, কুটনৈতিকসহ ২০ সদস্যের প্রতিনিধি দল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?