By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

Last updated: 2023/06/27 at 2:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। সন্ত্রাসীদের ছোঁড়া তিনটি গুলি রিগানের মাথায় ও তিনটি গুলি শরীরের বিভিন্ন স্থানে লাগে। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

এ সব তথ্য নিশ্চিত করেছে নিহত নিহতের ছোট ভাই ফাহিম মাহমুদ। নিহতের নাম—রিগান ইসলাম (৩৫)। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার সরেজমিনে নিহতের বাড়িতে দেখা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রিগানের স্ত্রী সাথী আক্তার। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন রিগান। রোহান নামে তাঁর তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। এখন রিগানের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

রিগানের ছোট ভাই ফাহিম মাহমুদ বলেন, ‘পরিবারের বড় ছেলে হওয়ায় জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান বড় ভাই। সেখানে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। সবশেষ ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকা চলে যান। বাংলাদেশ সময় সোমবার রাতে গাড়িতে করে দোকানের জন্য মালামাল নিয়ে দোকানের সামনে আসেন। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওঁত পেতে সন্ত্রাসীরা রিগান ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছয়টা গুলি লাগে। আর ঘটনাস্থলেই মারা যায় ভাইয়া।’

নিহতের স্বজন মো. শিপন বলেন, ‘সোমবার রাত ১১টার দিকে রিগানের চাচা মোবাইলে রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। রিগানের চাচা, ফুপাতো ভাইসহ আত্মীয়-স্বজনদের অনেকেই আফ্রিকায় থাকেন। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী দুই মাস পর দেশে আসার কথা ছিল রিগানের। দেশে আসার পর ছোট ভাই ফাহিমকেও আফ্রিকা নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ একটি নির্মম হত্যাকাণ্ড সবকিছু শেষ করে দিল।’

এ বিষয়ে বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, ‘ঘটনাটি শোনার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারটির খোঁজ খবর নেওয়া হয়েছে। আমরা পরিবারটির সহযোগিতায় তাদের পাশে আছি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Next Article ভারত বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
খুলনা

দাকোপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?