By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দক্ষিণ এশিয়ার তৃতীয় শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > দক্ষিণ এশিয়ার তৃতীয় শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

দক্ষিণ এশিয়ার তৃতীয় শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ

Last updated: 2024/06/12 at 5:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শান্তিতে এগিয়ে গেলো বাংলাদেশ। ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মধ্যে তৃতীয় অবস্থানে উঠে এসেছে এই দেশ। বিশ্ব শান্তি সূচকের তথ্যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার থেকে এগিয়ে তৃতীয় স্থানে এখন বাংলাদেশ। বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান ৯৩তম।

মঙ্গলবার (১২ জুন) প্রকাশিত হয়েছে গ্লোবাল পিস ইনডেক্স ২০২৪-এর প্রতিবেদন। এই তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক ‘ ইন্সটিটিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস’ নামের একটি সংস্থা। তারা জানিয়েছে, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, সামরিকীকরণ এবং চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি মূল্যায়ন করে দেশগুলোকে মুল্যায়ন করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে , দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২৪-এর রিপোর্টে জানানো হয়েছে, ২ দশমিক ১২৬ স্কোর নিয়ে বাংলাদেশ ১৬৩টি দেশের মধ্যে ৯৩তম স্থানে একটি মাঝারি মানের শান্তির দেশ বলে চিহ্নিত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সূচকে যে দেশের স্কোর পয়েন্ট যত কম সেই দেশ তত বেশি শান্তিপূর্ণ। তারা বিশ্ব শান্তি সূচক অত্যন্ত মর্যাদাপূর্ণ উৎস থেকে ২৩টি গুণগত এবং পরিমাণগত সূচক ব্যবহার করেছে। সেইসঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুরক্ষার মাত্রা, চলমান অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংঘাতের পরিধি এবং সামরিকীকরণের মাত্রা এই তিনটি ক্ষেত্রে শান্তি পরিস্থিতি পরিমাপ করেছে।

চলমান অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্রে বাংলাদেশ ২ দশমিক ৫১৫, সামাজিক নিরাপত্তা এবং সুরক্ষা ক্ষেত্রে ২ দশমিক ৩২২ এবং সামরিকীকরণ ক্ষেত্রে ১ দশমিক ৫০৬ স্কোর পেয়েছে।

দক্ষিণ এশিয়ায় সবথেকে শান্তিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ভুটান। বিশ্ব শান্তি সূচকে ২০১১ সাল থেকে এই অবস্থান ধরে রেখেছে ভুটান। বিশ্বে সব থেকে শান্তিপূর্ণ দেশের তালিকায় ২১তম স্থানে আছে এই দেশ। দক্ষিণ এশিয়ায় ভুটানের পরেই আছে নেপাল। বিশ্ব সূচকে নেপাল ৮১তম আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ায় চতুর্থ এবং বিশ্বে ১১০তম স্থানে আছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় পঞ্চম স্থানে আছে ভারত। বিশ্বে ভারতের অবস্থান ১১৬তম। শান্তিপূর্ণ দেশের তালিকায় পাকিস্তান ১৪০তম এবং আফগানিস্তান ১৬০তম স্থানে আছে।

অপরদিকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের হিসেবে আফগানিস্তানে জায়গা দখল করেছে ইয়েমেন (১৬৩)। ইয়েমেনের ঠিক ওপরেই রয়েছে- সুদান (১৬২), দক্ষিণ সুদান (১৬১), আফগানিস্তান (১৬০) এবং যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (১৫৯)।

জিপিআই প্রতিবেদনে ইউরোপকে সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল বলা হয়েছে। এরপরই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল সবচেয়ে কম শান্তিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। বিশ্বের দশটি সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের চারটিই এই অঞ্চলে। তা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে শান্তিতে সবচেয়ে বড় উন্নতি রেকর্ড করেছে – ২০২৪ সালে ৫৩তম স্থানে রয়েছে দেশটি।

অন্যদিকে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা দুদেশেই সহিংস অপরাধ ও সহিংসতার ভীতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। তবে সূচকে ১ দশমিক ৪৪৯ পয়েন্ট নিয়ে কানাডা যেখানে মাত্র ১১তম সেখানে ২ দশমিক ৬২২ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৩২তম।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৮ সালে গ্লোবাল পিস ইনডেক্সের সূচনা হওয়ার পর থেকে যেকোনো বছরের চেয়ে বেশি ৯৭টি দেশের শান্তির অবনতি ঘটেছে। বর্তমানে ৫৬টি সংঘাত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি। বর্তমানে ৯২টি দেশ তাদের সীমানার বাইরে সংঘাতে জড়িত। গত বছর যুদ্ধ-সংঘাতে ১ লাখ ৬২ হাজার মানুষের মৃত্যুর রেকর্ড করা হয়েছে, যা গত ৩০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে তিন-চতুর্থাংশ মানুষের মৃত্যু হয়েছে ইউক্রেন এবং গাজার সংঘাতে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সীমান্তে গুলি চালাতে পারে বিএসএফ, সতর্ক করে বিজিবির মাইকিং
Next Article খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপতথ্য মোকাবেলায় চ্যালেঞ্জ ও গণমাধ্যম শীর্ষক সেমিনার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

‘ইরানে সরকার পরিবর্তনের নেপথ্যে তেলের নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য’

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা, সাগরে ছড়ায়নি জ্বালানি

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?