By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি বিপ্লব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি বিপ্লব
জেলার খবর

দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি বিপ্লব

Last updated: 2022/10/22 at 11:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

হারুন-অর-রশীদ
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জিকেবিএসপি প্রকল্প। হাজারো কৃষকের ভাগ্য বদল হয়েছে নানা প্রজাতির সবজি উৎপাদন করে। এই অঞ্চলে আমন ধান কাটার পর জমি পতিত থাকতো। এই প্রকল্প কৃষকদের বিনা মূল্যে বীজ সার কীটনাশক ও প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিণত করেছে। পতিত জমিতে এখন কৃষক সোনা ফলাচ্ছেন। কোটি টাকার ফসল উৎপাদন হচ্ছে। অর্থনৈতিক ভাবে সামলম্ভী হচ্ছে।
সূত্র জানিয়েছেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্পের যাত্রা শুরু হয় ১০১৯ সালের ফেব্রæয়ারি মাসে। এই প্রকল্প ৫জেলা নিয়ে কাজ করছেন। কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন ভুট্টা আবাদ করার জন্য। আমনধান কাটার পর নভেম্বর ও ডিসেম্বর মাসে রোপণ করা হবে ভুট্ট। বিনা চাষে রোপণ করা হয় ভুট্টা। এ বছর ২০০০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে ভুট্টা। চাষ হলে সরকারের আমদানী নির্ভরতা কমবে। প্রতি হেক্টরে ১০ মেট্রিকটন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে ওই এলাকার ১১জন কৃষক ২০১৯ সালে ১০একর জমিতে বিনা চাষে ডিবলিং পদ্ধতিতে চারা রোপন ও পলি ব্যাগের তৈরী চারা রোপণ করে এর কার্যক্রম শুরু করেন। অল্প খরচে বেশী লাভ হওয়াতে প্রতিবছর এর চাষ বাড়ছে। বিনা চাষে ডিবলিং পদ্ধতিতে চারা রোপন ও পলি ব্যাগের তৈরী চারা রোপণ করে এর কার্যক্রম শুরু করেন। এর পর প্রতি বছর চাষ বাড়তে থাকে। লবাণাক্ত এলাকায় একটি মাত্র ফসল হত। আমন ধানে ও শুস্ক মৌসুমে আবাদের মুল সমস্যা হল লবাণাক্ততা। আমন ধান কাটার পর জমি পতিত অবস্থায় পড়ে থাকে। এখন এই পতিত জমিতে সোনা ফলছে। কৃষকের মুখে ফুটবে হাসির ফোয়ারা। স্বার্থক হবে তাদের পরিশ্রম।
এই প্রকল্পের আওতায় কৃষক চাষ করছেন ওল কচু, ঝিঙ্গে, শসা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মুখি কচু, পানিকচু, চিচিংগা, টমেটো,বাঁধা কপি, ফুলকপি, বেগুন, সুর্যমুখি, কাকরোল, ডেঢ়শ, মরিচ, বরবটি, সিমসহ বিভিন্ন সবজি বছর ব্যাপী উৎপাদন করছেন কৃষক। মাটি ও সার ব্যবস্থাপনার মাধ্যমে মাটির উর্বরতা মান বজায় রেখে ফসল উৎপাদন করলে ২০-২৫শতাংশ বৃদ্ধি পাবে। মালচিং পদ্ধতিওে সবজি চাষ করা হয়ে থাকে। প্রকল্পের আওতায় ৫ হাজার কৃষক জড়িত রয়েছে এবং ৫ হাজার হেক্টর জমিতে এই সবজি উৎপাদন করে কৃষি বিপ্লব ঘটিয়েছে।
বটিয়াঘাটার গঙ্গারামপুর এলাকার কৃষক মো: আ. হালিম হাওলাদার, ওমর আলী হাওলাদার ও মো: ইব্রাহীম কাজী এবং দাকোপ উপজেলার তিলডাঙ্গা এলাকার কৃষক পলাশ বৈরাগী, বিভ‚তি মন্ডল ও মৃত্যুঞ্জয় মন্ডল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ কোন জায়গা পতিত রাখা যাবেনা। সে বিষয়টি আমরা মাথায় রেখে ভুট্টা ও তরমুজসহ নানাবিধ সবজি চাষের জন্য প্রস্তুতি নিচ্ছি। আবহাওয়া অনুকূলে ভালো থাকা ট্রে ও পলিব্যাগ পদ্ধতিতে রোপণ করা হবে। আগে চারা তৈরী করে ক্ষেতে রোপন করলে দ্রæত বড় হয় এবং সময় কম লাগে।
প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ^াস বলেন, কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পাদে পরিনত করা হয়েছে। প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে সঠিক নিয়মে চাষাবাদ করলে দ্বিগুন ফসল উৎপাদন হবে। কৃষকদের বিনামূলে সার, বীজ প্রশিক্ষণসহ সকল প্রকার উপকরণ কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদান করা হয়েছে । চারা তৈরী করে রোপন করলে ফসল আগে পাওয়া যায়। লবণাক্ততা আসার আগেই গাছ বেড়ে উঠে। বৈরী আবহাওয়া আসার আগেই কৃষক তার ফসল বিক্রি করতে পারবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 22, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধর্মঘটে খেয়াঘাটগুলো বন্ধ থাকায় জনভোগান্তি
Next Article গণসমাবেশের মঞ্চে চেয়ার পেলেন না মঞ্জু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 6 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের দুই প্রতিষ্ঠানে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
খুলনামহানগর

সুন্দরবনের কচিখালী ডিমেরচরে মালা ফাঁদসহ হরিণ শিকারী আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?