By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর কারফিউ জারি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর কারফিউ জারি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর কারফিউ জারি

Last updated: 2024/11/28 at 2:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : লেবাননের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরে ফিরে যেতে শুরু করেছে বাস্তুচ্যুত লোকজন। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর লেবাননের বেসামরিক নাগরিকরা তাদের আশ্রয়ে ফিরছেন। হিজবুল্লাহ এই চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেছে, তবে ইসরায়েলি বাহিনী বলছে তাদের সেনারা সব সময় প্রস্তুত রয়েছে।

এদিকে, ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে রাতের বেলা কারফিউ জারি করেছে। লিতানি নদীর আশপাশের এলাকায় লোকজনের চলাফেরায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন এবং চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, উত্তর লেবাননের বাসিন্দারা তাদের বাড়িতে ফিরে যেতে পারবেন। তিনি আরও বলেন, যদি হিজবুল্লাহ চুক্তি ভঙ্গ করে, তাহলে ইসরায়েল পুনরায় হামলা চালাবে।

যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর বিস্তারিত এখনও জানা যায়নি, তবে একটি শর্ত হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহ ৬০ দিনের জন্য তাদের বাহিনী দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করবে। হিজবুল্লাহ সীমান্তের প্রায় ১৯ মাইল উত্তরে লিতানি নদীর উত্তর দিকে অবস্থান করবে, দক্ষিণে তাদের কোনো উপস্থিতি থাকবে না। সেখানে শুধু লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবেন। যুদ্ধবিরতির সময়কাল লেবাননে ঘটনার ওপর নির্ভর করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তেহরান লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার খবরকে স্বাগত জানায়।

গত ৭ অক্টোবর, ইসরায়েলের সীমান্তে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত কমপক্ষে ৩,৮২৩ জন নিহত এবং ১৫,৮৫৯ জন আহত হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গ্রাহকের টাকা আত্মসাৎ, ডেসটিনির রফিকুলসহ ১৯ জনের মামলার রায় পেছাল
Next Article ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 12 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?