By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দক্ষ জনবলের অভাবে সরকারি হাসপাতালে ব্যবহার হচ্ছে না মূল্যবান যন্ত্রপাতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দক্ষ জনবলের অভাবে সরকারি হাসপাতালে ব্যবহার হচ্ছে না মূল্যবান যন্ত্রপাতি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দক্ষ জনবলের অভাবে সরকারি হাসপাতালে ব্যবহার হচ্ছে না মূল্যবান যন্ত্রপাতি

Last updated: 2023/07/08 at 11:13 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : খুলনার সরকারি হাসপাতালগুলোতে দক্ষ জনবলের অভাবে বিকল ও মূল্যবান সরঞ্জাম ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার হচ্ছে না। এতে দক্ষিণ জনপদের কয়েক লাখ মানুষ কাঙ্খিত চিকিৎসা সেবা পেতে বঞ্চিত হচ্ছেন। মন্ত্রণালয়ের চিঠি চালাচালির মধ্যেই আটকে রয়েছে এ সরঞ্জাম রক্ষণাবেক্ষন, সচল ও জনপদ পদায়ন। এমনটি বলছেন, হাসপাতাল সংশ্লিষ্টরা। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গাটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানকার সংশ্লিষ্টরা জানান, ১২ জেলার ১২টি জেনারেল হাসপাতাল ও ৭৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেখানে রোগী রেফার করা হয়। প্রতিদিনই এ হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি থাকে ১৪০০ থেকে ১৫০০  রোগী। এর বাইরে বর্হিবিভাগ থেকে এক হাজার ৫০০ থেকে দুই হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের প্যাথলজিষ্ট ডা. মোঃ নিয়াজ নওশেদ জানান, অপ্রতুল যন্ত্রপাতি, কিছু নষ্ট, পরীক্ষার কিট, জনবল ও চিকিৎসক সংকটের কারণে সব পরীক্ষা করা যাচ্ছে না। হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের দুটি সিটিস্ক্যান মেশিনের মধ্যে একমাত্র ৩০০ এমএ এক্সেরে মেশিন, ছয়টি আলটাসোনোগ্রাফি মেশিনের মধ্যে দুইটি বিকল রয়েছে। প্রায় আট কোটি টাকা দামের রেডিওথেরাপি বিভাগের লিনিয়ার এক্সিলেটর মেশিনটি দীর্ঘ এক যুগ ধরে বাক্সবন্দি রয়েছে। অপারেশন থিয়েটার সংকটের অভাবে প্রায় অপেক্ষার প্রহর গোনে ৫০০ রোগী। হাসপাতালের রেডিওথেরাপি ও অনকোলজি বিভাগের প্রধান ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মুকিতুল হুদা বলেন, প্রায় এক যুগ বাক্সবন্দি থাকায় লিনিয়র এক্সিলেটর মেশিনটি অকেজো হয়ে গেছে। যেসব ক্যানসার রোগীর কোমো বা সার্জারির পর টিউমার ধ্বংস করতে রেডিওথেরাপির দরকার পড়ে তাদের আমরা ঢাকায় রেফার করি। হাসপাতালের পরিচালক ডা. রবিউল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি থাকা প্রায় ১ হাজার ৫০০ রোগীর পাশাপাশি বর্হিবিভাগে প্রতিদিন গড়ে প্রায় ২০০০ রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগের জন্য নতুন একটি ছয়তলা ভবন তৈরি করা হচ্ছে। ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি মন্ত্রলায় থেকে দেওয়া হবে। তখন হাসপাতালের রোগীদের বাইরে থেকে আর চিকিৎসা সেবা নিতে হবে না। খুলনার সিভিল সার্জন  সুজাত আহমেদ বলেন, সরকার উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোয় পর্যাপ্ত যন্ত্রপাতি দিয়েছে। তবে এখনো জনবল পাওয়া যায়নি। তাই মেশিনগুলোর ব্যবহার করা যাচ্ছে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে হত্যার ঘটনা ঘটাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা : স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article বেগুন প্রতিবিঘায় উৎপাদন ৪০ মন, বিক্রি লক্ষাধিক টাকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?