By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দগ্ধ ফায়ার কর্মীদের সার্বিক সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দগ্ধ ফায়ার কর্মীদের সার্বিক সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়

দগ্ধ ফায়ার কর্মীদের সার্বিক সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Last updated: 2025/09/23 at 2:15 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার কর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন গতকাল (সোমবার) একটি বড় দুর্ঘটনা হয়েছে। সেখানে আমাদের চারজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের দগ্ধের পরিমাণ একটু কম। এই হাসপাতালটি একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল। এখানকার চিকিৎসা খুবই ভালো। এখানকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দগ্ধদের চিকিৎসায় যত ধরনের সহযোগিতা লাগে, সমস্ত সহযোগিতা দেওয়া হবে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে।
দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, গতকাল ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমাদের টিম রেডি রাখা হয়। রোগী আসার সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসা শুরু হয়ে যায়।
তিনি বলেন, চারজন রোগীর মধ্যে দুজন ১০০ শতাংশ এবং একজন ৪২ শতাংশ ও একজন ৫ শতাংশ দগ্ধ হয়েছে। সমস্ত রোগীকে আমরা ক্যাটাগরি অনুযায়ী প্রটোকল মেইনটেইন করে চিকিৎসা সেবা দিই। আমরা মাইলস্টোনে দুর্ঘটনায় দগ্ধদেরও একইভাবে চিকিৎসা সেবা দিয়েছি।
অধ্যাপক নাসির উদ্দিন বলেন, তিনজন রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাদের এইচডিইউতে রাখা হয় এবং একজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে। এইচডিইউতে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের আমরা প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা দিচ্ছি এবং পর্যায়ক্রমে তাদের যে ধরনের অপারেশন লাগবে, সেই ব্যবস্থা আমরা করছি।

জন্মভূমি ডেস্ক September 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে : অর্থ উপদেষ্টা
Next Article রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?