আশাশুনি প্রতিনিধি : আশাশুনির দরগাহপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী গাজী (৭৩) ইন্তেকাল করেছেন। দক্ষিণ দরগাহপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী স্ট্রোকে আক্রান্ত হয়ে সোমবার দুপুর ২ টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাযা ও সরকারী ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে বলে জানাগেছে। মৃতকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৩ ছেলে রেখে যান।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত