By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দর বাড়ার শঙ্কা বৃষ্টির কারণে সবজি ক্ষেতে জলাবদ্ধতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > দর বাড়ার শঙ্কা বৃষ্টির কারণে সবজি ক্ষেতে জলাবদ্ধতা
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

দর বাড়ার শঙ্কা বৃষ্টির কারণে সবজি ক্ষেতে জলাবদ্ধতা

Last updated: 2021/12/10 at 10:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE


শেখ আব্দুল হামিদ
শীতের শুরুতেই কয়েক দিনের বৃষ্টিতে সবজি ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়ার পরিবর্তন না হলে বিপাকে পড়তে পারেন সবজি চাষিরা। আর এ কারণে আবারও দর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাজারে নতুন সবজি ওঠায় দর কিছুটা কমে আসতে শুরু করে। এসময় বৃষ্টিতে চাষিরা পড়েছেন বিপাকে। ক্ষেতে ফসল থাকলেও তুলতে দেরি হচ্ছে। বিক্রেতারা বলছেন, কয়েক দিন রোদ হলে আবার বাজারে সরবরাহ বাড়বে। ফসলের ক্ষতি না হলে দাম কমে আসবে। চাষিরা বলছেন সবজির ক্ষতি হলে দর কিছুটা বাড়তে পারে।
বাজারে নতুন ওঠা ফুলকপির কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। একপিস ফুলকপি কিনতে খরচ পড়ছে ৭০ থেকে ৮০ টাকা। ফুলকপির পাশাপাশি বাজারে বাঁধাকপি, আলু ও শিমের সরবরাহও বেড়েছে। তবে ফুলকপির দর রয়েছে ক্রেতাসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম এখনও অপরিবর্তিত রয়েছে। অবশ্য এর মাঝে ডিম ও মুরগির দাম কিছুটা কমেছে।
শুক্রবার বিকেলে বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা নতুন আলুর কেজি বিক্রি করছেন ৫০ টাকায়। তবে কেউ ৫ কেজি নিলে কোনো কোনো ব্যবসাকয়ী ১০ টাকা কম রাখছেন। আর পুরাতন আলু আগের মতো ২৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। নতুন আলুর দামের বিষয়ে বড় বাজারের ব্যবসায়ী আমীর হোসেন বলেন, কয়েকদিন ধরে বাজারে নতুন আলু আসছে। নতুন আসায় এ আলুর দাম একটু বেশি। কয়েক দিন গেলে দাম কমে যাবে। সন্ধ্যা বাজারের ব্যবসায়ী আলম তালুকদার বলেন, বাজারে সব সবজির দর এখনও অপরিবর্তিত রয়েছে। তবে বৃষ্টির কারণে সরবরাহ কিছুটা কমেছে। সরবরাহ স্বাভাবিক না হলে দর কিছুটা বাড়তে পারে।
এদিকে শিমের কেজি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। তবে গাজরের দাম কেজিতে ২০ টাকা কমেছে। গত সপ্তাহে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া গাজর এখন ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। আর কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। পটল, বরবটি, ফুলকপি ও বাঁধাকপির দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। পটলের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ফুলকপির কেজি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপির কেজি ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত থাকার তালিকায় থাকা অন্যান্য সবজির মধ্যে ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। করলা ৪০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকা, লাল শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।
সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫০ থেকে ১৫৫ টাকা। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকায়। লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। পাশাপাশি ফার্মের মুরগির ডিম এখন প্রতি ডজন ৯০ থেকে ১০০ টাকাতেই পাওয়া যাচ্ছে। আর পেঁয়াজের কেজি গত সপ্তাহের মতোই ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দর গেল সপ্তাহের মতই অপরিবর্তিত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 10, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বিএনপির আহবায়ক কমিটি প্রসঙ্গে সোস্যাল মিডিয়ায় মঞ্জু : রক্তের দাগ শুকানোর আগেই আমরা অযোগ্য ঘোষিত হলাম
Next Article কানাডায় মুরাদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?