By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দলগতে শুধু রোমানরা কোয়ার্টারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > দলগতে শুধু রোমানরা কোয়ার্টারে
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

দলগতে শুধু রোমানরা কোয়ার্টারে

Last updated: 2023/10/02 at 12:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সকালে কাবাডি কোর্টে যখন লড়ছিলেন হাফিজা-তুহিনরা তখন রোমান-দিয়ারা খেলছিলেন আরচ্যারিতে। কাবাডির মতো আরচ্যারির সকালটাও বাংলাদেশের জন্য হতাশার। দলীয় ছয় ইভেন্টের মধ্যে শুধুমাত্র রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ কোয়ার্টারে উঠেছে। বাকি পাচটিতেই প্রি কোয়ার্টারে বিদায় বাংলাদেশে।

দেশ সেরা আরচ্যার রোমান সানা গতকাল র‌্যাংকিংয়ে শীর্ষ দুইয়ে ছিলেন না। তাই গেমসের নিয়মানুযায়ী ব্যক্তিগত ইভেন্টে খেলতে পারছেন না। শীর্ষে না থাকায় স্বাভাবিকভাবে মিশ্র বিভাগেও নেই তিনি। তাই তার একমাত্র রিকার্ভ দলীয় ইভেন্টই ভরসা। এই ইভেন্টে অবশ্য বাংলাদেশকে কোয়ার্টারে তুলেছেন রোমান, রুবেল ও সাগর। এই জয়ও এসেছে অনেক কাঠখড় পুড়িয়ে। নির্ধারিত চার সেটে সমান ৪-৪ সেট পয়েন্ট ছিল। শুট অফে বাংলাদেশের তিন আরচ্যার রোমান সানা, সাগর ও রুবেল ত্রিশের মধ্যে ২৮ স্কোর করেন। ভিয়েতনামের আরচ্যাররা ২৫ করায় বাংলাদেশ রিকার্ভ পুরুষে কোয়ার্টার ফাইনালে উঠে। আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে খেলবেন রোমানরা।

রিকার্ভ পুরুষ দলগত ছাড়া বাকি পাচ দলগত ইভেন্টেই ব্যর্থতার গল্প। রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকী ও সাগর ইসলাম ৫-৩ সেট পয়েন্টে হারেন। প্রথম সেটটি ৩৪-৩৭ পয়েন্টে জাপানিজ জুটি জেতে। এরপরের সেটটি ৩৫-৩৫ পয়েন্টে ড্র হয়। তৃতীয় সেটটি দিয়া ও সাগর ৩৭-৩১ পয়েন্টে জিতে ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি করেন। ম্যাচে টিকে থাকতে চতুর্থ সেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চতুর্থ সেটে দিয়া ও সাগর পরাজিত হওয়ায় এই ইভেন্ট থেকে বাংলাদেশের বিদায় হয়।

রিকার্ভ মিশ্রের চেয়ে কম্পাউন্ড মিশ্রের বিদায়টি অবশ্য বেশ কষ্টকর। বন্যা আক্তার ও মোহাম্মদ আশিকুজ্জামান জুটি প্রথম তিন সেটে ১১৬-১১৪ পয়েন্টে এগিয়ে ছিলেন। চতুর্থ ও শেষ সেটে ছিটকে যান তারা। শেষ সেটে ভিয়েতনামের দুই আরচ্যার সম্পূর্ণ ৪০ স্কোর করেন। বাংলাদেশের বন্যা ও আশিক ৩৮ করলেও টাই হতো। তারা ৩৭ করায় ১৫৩-১৫৪ স্কোরে পরাজিত হন।

কম্পাউন্ড পুরুষ দলগতে প্রথম তিন রাউন্ড সমান পয়েন্ট থাকলেও শেষ রাউন্ডে দুই পয়েন্টে পিছিয়ে পড়ায় মালয়েশিয়ান জুটির কাছে ২৩১-২২৯ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আশিকুজ্জামান, মিঠু ও সোহেল রানা।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের মতো নারী দলগত ইভেন্টেও বিদায় নিয়েছে বাংলাদেশ। বন্যা আক্তার, শ্যামলী ও পুষ্পিতা জামানকে নিয়ে গঠিত কম্পাউন্ড নারী দল প্রথম দুই সেটেই দশ পয়েন্টে পিছিয়ে পড়ে। তৃতীয় সেটে তিন পয়েন্টের ব্যবধানে জিতলেও চতুর্থ সেটে ৫৪-৫৪ পয়েন্টে ড্র হওয়ায় এই দলগত ইভেন্টেও প্রি কোয়ার্টার থেকে বিদায় বাংলাদেশের।

নারী রিকার্ভ দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে ৫-১ সেট পয়েন্টে হেরেছেন দিয়া-নিশো ও শিমু। প্রথম দুই সেট পরাজয়ে হার অনেকটাই নিশ্চিত হয়। ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে জয়ের বিকল্প ছিল না। তৃতীয় সেট ৫৭-৫৭ পয়েন্টে ড্র হওয়ায় বাংলাদেশ এই ইভেন্টেও বিদায় নেয়।

আজ সকালে অনুষ্ঠিত হয়েছে দলগত ইভেন্টের খেলাগুলো। দুপুর ও বিকেলে অনুষ্ঠিত হবে কম্পাউন্ড ও রিকার্ভ বিভাগের ব্যক্তিগত ম্যাচগুলো। কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগতে বাংলাদেশের আশিক ও সোহেল মুখোমুখি হবেন ফলে এই বিভাগে বাংলাদেশের একজন প্রতিযোগি পরবর্তী স্তরে খেলা নিশ্চিত।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গু আতঙ্কে খুলনাঞ্চলে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ
Next Article মণিরামপুরে অপহরণ ও চাঁদাবাজি মামলায় আটক রিমান্ডে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 3 minutes ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 5 minutes ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 11 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 13 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?