By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দলিল আটকে রেখে মারপিট, যশোরে দুই আইনজীবীকে শোকজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > দলিল আটকে রেখে মারপিট, যশোরে দুই আইনজীবীকে শোকজ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

দলিল আটকে রেখে মারপিট, যশোরে দুই আইনজীবীকে শোকজ

Last updated: 2024/02/08 at 12:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে মক্কেলের জমির দলিল আটকে রেখে মারপিটের অভিযোগে দুই আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পিকে শোকজ করেছে জেলা আইনজীবী সমিতি। বুধবার তাদের দুইজনকে শোকজ করা হয়েছে একই সাথে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। ভুক্তভুগি মক্কেল শহরের লোন অফিসপাড়ার শাহানারা খাতুন বলেন, আইনজীবী খোকন ও বাপ্পির কাছে আইনী সেবা নিতে গেলে তারা নানা ধরণের আশ^াস দেন। একপর্যায় তাদের সাথে শর্ত অনুযায়ী কিছু চুক্তি হয়। পরে তারা আইনজীবী হিসেবে বাবা-ছেলেকে নিয়োগ দেন তিনি। এরপর তাদেরকে জমির মুল দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ন নথি দেয়া হয়। চুক্তি অনুযায়ী মামলার রায় তার পক্ষে আনার জন্য ৮৫ হাজার টাকাও দেয়া হয়। কিন্তু মামলা দায়ের করতেই বাবা ছেলে আট মাস পার করেন। একেক সময় একেক অযুহাত দিয়ে মামলা দায়ের করতেও ব্যর্থ হন। শেষমেষ তিনি ওপেন এজলাসেই বিচারকের স্মরণাপন্ন হন। বিচারক সেসময়ই মামলাটি নথিভুক্ত করার আদেশ দেন। বাবা ছেলের কথা বার্তার সাথে মিল না থাকায় তিনি আইনজীবী পরিবর্তনের স্বিদ্ধান্ত নেন। পরে তিনি দলিলসহ সকল কাগজপত্র ফেরত চান। এতেই বাধে যত বিপত্তি। গত ১৪ জানুয়ারি শাহানারা ও তার স্বামী সৈয়দ আফজাল হোসেন রিপন এবং ছেলে আলফাজ হোসেন ফাহিম ঘোপ নওয়াপাড়া রোডের আইনজীবীর বাসভবনের নিচের তলার অফিসে যান । কিন্তু তারা দলিল ফেরত দেবেনা বলে জানান। এসময় প্রতিবাদ করতেই লতিফুর ও তার ছেলে বাপ্পি শাহানার ও তার ছেলে ফাহিমকে বেধরক মারপিট করতে শুরু করে। এসময় তার স্বামী এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এসময় দলিল ফেরত চাইলে তাদেরকে হত্যার হুমকিও দেয়। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শাহানার ছেলে ফাহিম বলেন, সাত আটদিন আগে তারা আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছেন। তারা ওই দুই আইনজীবীর সনদ বাতিলের দাবি জানান।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন জানিয়েছেন, আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পির বিরুদ্ধে লোন অফিস পাড়ার শাহানারা লিখিত অভিযোগ দেন।  বিষয়টি জেলা আইনজীবী সমিতির আমলে নেয়। তারই ধারাবাহিকতায় ওই দুই আইনজীবীকে শোকজ করা হয়েছে।  তিনি আরও বলেন, সন্তোষ জনক জবাব না পেয়ে ওই দুইজনকে বহিস্কারের স্বীদ্ধান্ত নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়নে আনোয়ার ইকবাল মন্টু’র গণসংযোগ
Next Article আইএমএফের পরীক্ষায় পাস করলেই মিলবে তৃতীয় কিস্তি: অর্থমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?