By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় আঠালো হলুদ ফাঁদ পদ্ধতিতে খিরা চাষে সাফল্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় আঠালো হলুদ ফাঁদ পদ্ধতিতে খিরা চাষে সাফল্য
বরিশাল

দশমিনায় আঠালো হলুদ ফাঁদ পদ্ধতিতে খিরা চাষে সাফল্য

Last updated: 2026/01/02 at 2:06 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের যুব কৃষক মো. রাসেল ও তার সহধর্মিনীর সহযোগিতায় খিরা চাষ করে সফলতা অর্জন করেছে। যুব কৃষক রাসেল আঠালো হলুদ ফাঁদ পদ্ধতি ব্যবহার করে খিরা চাষে সফলতা অর্জনের মাধ্যমে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে। প্রান্তিক কৃষক রাসেল খিরা চাষ করে লাভবান হচ্ছে। কম খরচ ও উৎপাদন বেশী হওয়ায় এই পদ্ধতিতে খিরা চাষের দিকে ঝুঁকে পড়ছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপজেলাকে কৃষি বান্ধব ও কৃষিতে বিপ্লব ঘটাতে নিরলসভাবে কাজ করছে। আবহাওয়া অনুকুলে থাকায় খিরার ভাল ফলন হবে বলে আশা প্রকাশ করছে কৃষি বিভাগ।
উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের যুব কৃষক মো. রাসেল ৩৩ শতক জমিতে খিরার চাষ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি-রেইনস) আওতায় খিরা সবজির জন্য মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেছেন। তার উৎপাদন খরচ ৩০ হাজার টাকা হয়েছে। তিনি উৎপাদিত খিরা প্রায় ১লক্ষ টাকা বিক্রি করার স্বপ্ন দেখছে। মালচিং পদ্ধতিতে কোন প্রকার কিটনাশক ছাড়া বিষমুক্ত খিরা চাষ করেছেন। এই পদ্ধতিতে চাষাবাদ করা হলে খরচ ও উৎপাদন বেশী হয়।
উপজেলায় কৃষিতে দিন দিন আধুনিকতার ছোঁয়া, নতুন নতুন কৃষি যন্ত্রপাতির ব্যবহার, নানা ধরনের প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক-কিষানীদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি কৃষির চিত্র পাল্টে যাচ্ছে। প্রান্তিক কৃষক মো. রাসেল খিরা চাষের জন্য মালচিং পদ্ধতিতে বর্তমানে চাষাবাদ করছে। কৃষক-কৃষানীরা লাভবান হওয়ার জন্য মালচিং পদ্ধতিতে চাষাবাদের জনপ্রিয়তা বেড়েই চলছে। উপজেলার কৃষকরা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে উৎসাহ পাচ্ছে। কৃষি জমিতে জৈব সার ব্যবহার করে চাষ করছে। এই পদ্ধতিতে চাষাবাদ করা হলে জমিতে আগাছা ও পোকার আক্রমন তেমন হয় না। জৈব সার ব্যবহার করায় বিষমুক্ত খিরা উৎপাদন হচ্ছে।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানায়, উপজেলায় মালচিং পদ্ধতিতে চাষাবাদ করায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফসলের উৎপাদন ভাল হওয়ায় প্রান্তিক কৃষানীরা লাভবান হচ্ছে। মালচিং পদ্ধতিতে আঠালো হলুদ ফাঁদ পদ্ধতিতে খিরা চাষ একটি আধুনিক প্রযুক্তির ছোঁয়া। কৃষক-কৃষানীরা আগামীতে এই পদ্ধতিতে খিরা চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে।

জন্মভূমি ডেস্ক January 2, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা নতুন বছরে বই পেয়ে শিক্ষার্থীদের উল্লাস
Next Article দশমিনায় বস্তায় আদা চাষে ব্যাপক ফলন
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
বরিশাল

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুর বিজয়ী

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

মাদারীপুরে ৩ টি আসনেই নতুন মুখের এমপি

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?