By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় কৃষকরা তাপদাহ ও অনাবৃষ্টিতে দিশেহারা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় কৃষকরা তাপদাহ ও অনাবৃষ্টিতে দিশেহারা
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

দশমিনায় কৃষকরা তাপদাহ ও অনাবৃষ্টিতে দিশেহারা

Last updated: 2025/04/04 at 12:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে লোকসানে পড়েছেন রবিশস্য চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে বেশী করে সরকারী প্রনোদনার দাবী উপজেলার রবিশস্য চাষিদের। প্রচুর রোদ, অনাবৃষ্টি এবং খাল-বিলে পানি কমে যাওয়ায় ফসলের ক্ষেতে ফাটল দেখা দিয়েছে। এতে মরিচসহ বিভিন্ন ধরনের ফসলের গাছ শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আশানুরূপ ফলন না হলে চাষিরা লোকসানের মধ্যে পড়ে যাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে ১৩ হাজার হেক্টর জমিতে চলতি রবিশস্যের চাষ করা হয়। এর মধ্যে ৫২০হেক্টর জমিতে মরিচ আর বাকিসব অন্য অণ্য রবিশস্য চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় মরিচ ৭০হেক্টর জমিতে বেশি। এছাড়াও চলতি মৌসুমে করলা, মিষ্টি কুমড়া, বেগুন, ঢেড়স, বরবটি ও পুইশাকসহ বিভিন্ন ধরনের সবজি ও লতা কৃষির চাষ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের রবিশস্য পানির অভাবে ও রোদের তাপে নষ্ট হয়ে যাচ্ছে। এতে এলাকার কৃষকরা কয়েক লাখ টাকার লোকসানে পড়েছেন। বাঁশবাড়িয়া ও বহরমপুর গ্রামের চাষিরা জানান, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, ব্র্যাক, আশা ও গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন তারা। এই টাকা দিয়ে চাষিরা জমিতে তরমুজ, সূর্যমুখি, বিভিন্ন প্রজাতের ডাল, মিষ্টি কুমড়া, করলা, বেগুন, ঢেড়স, বরবটি, মরিচ ও পুইশাক চাষসহ অন্যান্য রবিশস্য চাষ করা হয়েছে। এই বছরের চলতি মাস পর্যন্ত উপজেলায় কোনো বৃষ্টি না হওয়ায় ফসলের গাছ বৃদ্ধি পায়নি। আর পানিতে তলিয়ে যাওয়ার ভয়ে উচু এলাকায় চাষ করা হয় রবিশস্য। কিন্তু এবার বৃষ্টি না হওয়া এবং আশপাশের নালা শুকিয়ে যাওয়ায় পানি সেচ দেয়া সম্ভব হয়নি। তাই কাঙ্খিত ফলন হয়নি। লোকসান পুষিয়ে উঠতে ওই এলাকার চাষিরা সরকারের কাছে বিশেষ প্রণোদনা পাওয়ার দাবি জানিয়েছেন।
বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের চাষি সুলতান ফকির জানান, বৃষ্টি না থাকায় তার চলতি মৌসুমে প্রায় লক্ষ টাকা লোকসান হয়েছে সবজি চাষে। আর বিভিন্ন ফল রোদের তাপে ঝরে পড়েছে। খালে পানি না থাকায় সেচের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, মুগডালে পোকা নিধন ও প্রয়োজনীয় সেচের পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু দশমিনা, বাঁশবাড়িয়া, বহরমপুর, বেতাগী, আলীপুর ও রনগোপালদী ইউনিয়নে কিছু এলাকায় কাছাকাছি খালে পানি কম থাকায় ফসল উৎপাদন কম হবে না। উপজেলায় সার্বিক দিক থেকে এই বছর আবাদ বেশি হয়েছে এবং গত কয়েক বছরের তুলনায় ফলনও ভালো হয়েছে। এই বছর জোয়ারের পানিও দেরিতে এসেছে। পর্যাপ্ত সেচের অভাবে দুই-এক জায়গায় সমস্যা হতে পারে। ক্ষতিগ্রস্তরা স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে যাচাই বাছাই করে তাদেরকে প্রণোদনা দেয়া হবে। তিনি আরও বলেন,সার্বিকভাবে উপজেলায় রবিশস্যের ফলনও ভালো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরার উপকূলীয় মানুষের কান্না : মেগা প্রকল্পে দুর্নীতি
Next Article মাদারীপুরে অগ্নিকান্ডে ২৫ টি দোকান পুড়ে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
বরিশাল

মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিকের কারাদণ্ড

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?