By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় খেজুরের রস ও গুড়ের আকাল পিঠা-পায়েস খাওয়া দুস্কর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় খেজুরের রস ও গুড়ের আকাল পিঠা-পায়েস খাওয়া দুস্কর
বরিশাল

দশমিনায় খেজুরের রস ও গুড়ের আকাল পিঠা-পায়েস খাওয়া দুস্কর

Last updated: 2026/02/06 at 2:00 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে গ্রামগঞ্জে খেজুরের গাছ কমে যাওয়ায় চলতি শীত মৌসুমে খেজুরের ও গুড়ের আকাল পড়েছে। শীতকাল শুরুর পর থেকেই গ্রামাঞ্চলে খেজুর গাছ কাটার ধুম পড়ে যেত। বর্তমানে উপজেলায় খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় খেজুরের রস ও গুড় পাওয়া দুস্কর হয়ে গেছে। শীতের পিঠা খাওয়ার জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় হাটবাজারে এখন আর তেমন বিক্রি হচ্ছে না। পাড়া মহল্লায় বা বাড়িতে বাড়িতে পিঠা ও পায়েস খাওয়ায় ধুম পড়ছে না।
উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বাঁশবাড়িয়ার গছানী,বহরমপুরের নেহালগঞ্জ,আদমপুর বেতাগী-সানকিপুরের বড়গোপালদী, রামবল্লভ, মর্দনা,আলীপুরার খলিসাখালী, যৌতা ,রণগোপালদীর দক্ষিন রনগোপালদী, আউলিয়াপুর,দশমিনা সদরের হাজীরহাট,কাটাখালী,ঢনঢনিয়া গ্রামে খেজুর গাছ যেমন বেশী ছিল তেমনি রসও পাওয়া যেত। রস বিক্রির পাশাপাশি রস থেকে সুস্বাদু গুড় তৈরি করা হতো। খেজুরের রস দিয়ে পিঠা ও পায়েস তৈরি করার জন্য ক্রেতারা গ্রামীন হাটবাজারে রস কিনতে ভিড় করতো। গ্রামীন বাজার থেকে ক্রেতার রস ক্রয় করে কাঁচা রস খেয়ে তৃপ্তির ঢেকুর তোলা হত। এই দৃশ্য এখন আর চোখে পড়ে না। এদিকে গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করে বড় একটি টিনের পাত্রে রস ঢেলে খড়কুটো দিয়ে জ্বালিয়ে দিয়ে গুড় তৈরি করা হয়। গাছিরা এই গুড় গ্রামীন হাটবাজারে নিয়ে বিক্রি করে থাকে। উপজেলার গ্রামীন হাটবাজারে এখন আর রস,গুড়, গুড়ের পাটালি তৈরি করে তেমন বিক্রি হয় না। দশমিনা উপজেলার পার্শ্ববর্তী বাউফল,গলাচিপা এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলা থেকে ব্যবসায়ীরা গুড় ক্রয় করে এনে অত্র উপজেলার হাটবাজারে বিক্রি করে থাকে। তবে গ্রামাঞ্চলে রসের পিঠার উৎসব এখন আর নেই। রসের পিঠাপুলির ইতিহাস ও ঐতিহ্য গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে।

জন্মভূমি ডেস্ক February 6, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী ইজ্জতউল্লাহ’র মতবিনিময়
Next Article দশমিনায় ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
আরো পড়ুন
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 18 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 4 days ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?