By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর চিরতরে বিলুপ্তির পথে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর চিরতরে বিলুপ্তির পথে
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

দশমিনায় গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর চিরতরে বিলুপ্তির পথে

Last updated: 2025/02/12 at 5:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়ন থেকে গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে বিলুপ্ত প্রায় হয়ে যাওয়া কাচারি ঘরের বহু স্মৃতি জড়িয়ে আছে। গ্রামীন জনপদের অধিকাংশ ধনাঢ্য গৃহস্থের বাড়িতে বিশ্রাম,রাত্রিযাপন করার জন্য এই কাচারি ঘর ছিল। এই ঘর গ্রাম বাংলার ইতিহাস,ঐতিহ্য,কৃষ্টি ও সংস্কৃতির একটি অংশ ছিল। আধুনিক জীবনযাপন ও বিজ্ঞানের ছোঁয়ায় ব্যাপক পরিবর্তনের কারনে কালের বিবর্তনে কাচারি ঘর বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে গেছে। অতিথিশালা কিংবা বিশ্রাম রুমের বিকল্প হিসাবে এই কাচারি ঘর ছিল। গ্রামীন জনপদে এখন আর এই ঘর তেমন দেখা যায় না।
উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ৭০ থেকে ৮০ দশকে মূলত বাড়ি থেকে একটু দূরে আলাদা খোলামেলা যায়গায় কাচারি ঘরের অবস্থান ছিল। এক সময়ে কাচারি ঘরে বসে জমিদাররা কর ও খাজনা আদায় করতো। উপজেলার অনেক স্থান এখনও কাচারি বাড়ি বা কাচারি বাজার হিসাবে পরিচিত রয়েছে। গ্রামীন জনপদে কোন ব্যক্তি এক এলাকা থেকে অন্য এলাকায় যাবার পথে অনেক সময় যাত্রা বিরতির জন্য এই ঘরে এসে বিশ্রাম নিতেন। এছাড়া অন্য এলাকার কোন বাসিন্দা, অতিথি, পথচারী এই কাচারি ঘরে এসে বসতেন। প্রয়োজনে কোন অতিথি থাকার ব্যবস্থা না থাকায় কাচারি ঘরের কোন কক্ষে সময় কম থাকার কারনে রাতিযাপন করতো। এক সময় এই ঘর ছিল গ্রামের অভিজাত,সম্পদশালী,অবস্থাপন্ন ও মদ্যবিত্ত গ্রহস্থের আভিজাত্যের প্রতীক। কাচারি ঘরটি টিন দিয়ে চারদিক বেড়া এবং কাঠের কারুকাজ করা থাকতো। এছাড়া উপরে টিন অথবা ছনের ছাইনি দিয়ে এই ঘর তৈরি করা হতো। গ্রামীন পরিবেশ ও প্রকৃতি বান্ধব গাছপালা দিয়ে চারদিক যিরে রাখা হতো। তখনকার যুগে বৈদ্যুতিক ব্যবস্থা না থাকলেও কাচারি ঘরে আরামদায়ক শীতল পরিবেশ ছিল। তীব্র গরমে কাজিারি ঘরের খোলা জানালা দিয়ে হিমেল বাতাস বয়ে যেত। ফলে অতিথিরা কাচারি ঘরে থাকতেই বেশী পছন্দ করতেন।
দশমিনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী আহাম্মদ ইব্রাহিম অরবিল বলেন,অত্র জনপদের ধনাঢ্য গৃহস্থের বাড়ির সামনের রাস্তার পাশে এই কাচারি ঘর ছিল। এই ঘরে দূরদূরান্তের মানুষের বিশ্রামসহ থাকার ব্যবস্থা ছিল। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কাচারি বাড়ি এখন তেমন আর নেই যা বিলুপ্ত হয়ে যাচ্ছে। অত্র উপজেলার গ্রামীন জনপদে এখনও জরাজীর্ন অবস্থায় কয়েকটি ঘর ভগ্নদশায় স্মৃতিময় হয়ে টিকে রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
Next Article ডুমুরিয়ায় সরবরাহ বেশি থাকায় কমেছে টমেটোর দাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
বরিশাল

বরিশালে বিচারকের এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?