
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর উপকূলীয় উপজেলা দশমিনার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর মাঝে জেগে উঠা চরাঞ্চলে আগাম তরমুজের বাম্পার ফলনে কৃষিতে নতুন করে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের(১ম সংশোধিত) আওতায় চরাঞ্চলসহ ফসলি জমিতে কৃষকরা তরমুজ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছে। উপজেলার চর এলাকায় কৃষি বিপ্লব ঘটাতে ছোট-বড় প্রায় অর্ধ শতাধিক চরাঞ্চলে তরমুজ কাষ করা হয়। চরাঞ্চলগুলোকে কৃষিকাজের আওতায় নেয়ার ফলে কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছে। উপজেলার চারিদিকে নদী বেষ্টিত চরগুলোতে জমি উর্বর থাকায় আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। তবে বিস্তীর্ন চরাঞ্চলে তরমুজের আবাদ সবচেয়ে বেশী হয়। বিশাল বিশাল চরে কৃষকরা সারি সারি করে বীজ বপন করার পর পানি ও জৈব সার প্রয়োগ করছে বিধায় প্রত্যেকটি চরে এই বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। চলতি বছর কৃষকরা আগাম জাতের তরমুজ চাষ শুরু করে ছিল। চরাঞ্চলসহ ফসলি জমিতে মাঠ ভরা আগাম তরমুজের বাম্পার ফলন দেখে কৃষকদের মুখে হাসি ফুটেছে।
উপজেলার বিভিন্ন চরাঞ্চলসহ ফসলি জমিতে তরমুজের মহা সমারোহ বিরাজ করছে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা নিজেরাই বাড়তি লাভের জন্য তরমুজ চাষে ঝুঁকে পড়েছে। স্থানীয়দের চাহিদা মিটাতে কৃষকরা পুষ্টিগুন সমৃদ্ধ তরমুজ বাজারে বিক্রি করার জন্য পাঠাতে শুরু করেছে। উপজেলার নদী বিধৌত চরাঞ্চলে তরমুজসহ বহুমুখী ফসলের চাষের এই উদ্যোগটি কৃষি বিপ্লবে নতুন সম্ভাবনার সূচনা করছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্ম পরিকল্পনায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের(১ম সংশোধিত) আওতায় কৃষকরা ফলন লাভবান হলে অর্থনীতিতে সাফল্যের নতুন অধ্যায় সংযুক্ত হবে। জেগে উঠা বিশাল বিশাল চরে আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, উপজেলার চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের(১ম সংশোধিত) আওতায় এই বছর চরাঞ্চলগুলোকে কৃষিকাজের আওতায় নিয়ে কৃষকদেরকে তরমুজ চাষ করতে বলা হয়। চরের জমি বেশ উর্বর এবং স্বল্প সময়ের মধ্যেই ফসলের ভাল ফলন পাওয়া যায়। উপজেলার চরাঞ্চলসহ ফসলি জমিতে তরমুজের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনা ও কৃষি বিপ্লব হতে চলছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত