By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় দেশী কাঁচা মরিচের ব্যাপক চাষাবাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় দেশী কাঁচা মরিচের ব্যাপক চাষাবাদ
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

দশমিনায় দেশী কাঁচা মরিচের ব্যাপক চাষাবাদ

Last updated: 2025/02/15 at 6:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের চরাঞ্চলসহ আবাদি ও অনাবাদি জমিতে এবার মরিচের ব্যাপক চাষাবাদ করা হয়। চাহিদার কথা বিবেচনা করে এবং লোকসান কাটিয়ে উঠতে কৃষকরা মরিচের চাষ শুরু করেছে। মাঠ জুড়ে মরিচ গাছ দেখে মনে হয় লাল-সবুজ গালিচা বিছানো। কাছে গেলেই অনেকের ভুল ভাঙ্গবে। বর্তমানে মাঠ জুড়ে মরিচের এমন খুশির ঝিলিক কৃষকের চোখে মুখে ভেসে উঠেছে। চলতি মৌসুমে অনাবৃষ্টিতে মরিচের ফলন যেমন ভালো হবে, তেমনি মরিচের ঝাল বেশি হবে বলে জানিয়েছেন মরিচ চাষীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলায় চলতি মৌসুমে মিন্টু সুপার, লঙ্কা, হাইব্রীড-৬৫৩, বীজ প্লাস, সানী ও বিজলী প্লাসসহ নানা জাতের মরিচের আবাদ হয়েছে। কৃষকের উৎপাদিত মরিচ স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় বাজারজাত হয়ে থাকে। ক্ষেত থেকে মরিচ তুলতে নারী-পুরুষ ও শিশুরা কয়েকদিন পরেই ব্যস্ত হয়ে পড়বে।। দল বেধে গৃহবধূ ও শিশুরা গ্রামে মরিচ তোলার কাজে ব্যস্ত হয়ে যায়। স্কুল বন্ধ থাকলে শিশুরার পরিবারের এই কাজে সহায়তা করে থাকে। এছাড়া কৃষক পরিবারের বাইরেও নারী শ্রমিকরা মরিচ তোলার কাজে যুক্ত হয়। কৃষকদের তথ্য মতে, ক্ষেত থেকে যারা মরিচ তুলে আনেন তাদেরকে ৪ ভাগের ১ভাগ দিতে হয়। পানি সেচ, সার, ঔষধ, পরিচর্যা বাবদ অনেক টাকাই ব্যয় হয় সংশ্লিষ্ট কৃষকের।
উপজেলার রনগোপালদী গ্রামের মরিচ চাষী মো. শাহ আলম জানান, গত কয়েক বছরের চেয়ে এবার মরিচের ফলন ভালো হবে। অন্যান্য বছরের তুলনায় এবার মরিচ চাষ হয়েছে দ্বিগুন। কৃষকরা কৃষি অফিসের পরামর্শ নিয়ে মরিচের চাষাবাদ করছেন। বিগত বছর গুলোতে ভালো ফলন ও কাঙ্খিত দাম পাওয়ায় এবারে মরিচ চাষে ঝুঁকেছেন অনেক কৃষক। ভাগ্য ফেরানোর আশায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন তারা। মরিচ চাষী হাবিবের মতে, ধান ও গমের মত সরকার উৎপাদিত মরিচের মূল্য নির্ধারণ করে দিলে কৃষকরা লাভবান হতেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলা ৭টি ইউনিয়নের ৫শত হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে কাঁচা অবস্থায় ১০/১২ টন আর পাকা ও শুকনো ২/৩ টন উৎপাদন হয়। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়েছে এবার। একই ইউনিয়নের মরিচ চাষী সেলিম জানান, গত বছর ভালো দাম পাওয়ায় এবারে তিনি বেশি জমিতে মরিচ আবাদ করেছেন। এই বছরে ফলন ভালো হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। আর কৃষকদের ন্যায্য দাম পাওয়াটা জরুরী, অন্যথায় আগামীতে অনেক কৃষক মরিচ চাষাবাদ করায় আগ্রহ হারিয়ে ফেলবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় সপ্তদ্বীপার প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মাননা প্রদান
Next Article দশমিনায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ২৪ বছরেও সংস্কার হয়নি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : র‍্যাব

By Staff Reporter 51 seconds ago
জাতীয়

ঢাকা-খুলনা-বরিশালে ২৩-২৪ ফেব্রুয়ারি ঝড়-বৃষ্টির আভাস

By Staff Reporter 3 minutes ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?