By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় নানা প্রজাতির শাপলা অস্তিত্ব সংকটে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় নানা প্রজাতির শাপলা অস্তিত্ব সংকটে
বরিশাল

দশমিনায় নানা প্রজাতির শাপলা অস্তিত্ব সংকটে

Last updated: 2025/09/22 at 3:15 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের খাল, বিল, জলাভূমি, পুকুর, ডোবা ও নালা বর্ষাকালে বৃষ্টির পানিতে ডুবে যায়। চারিদিকে টইটুম্বুর পানি থাকায় জলাশয়ের পানির ছোঁয়ায় প্রাকৃতিকভাবে জম্ম নিয়ে বেড়ে উঠতে থাকে বিষমুক্ত অর্থকরী সবজি শাপলা। বিনা চাষেই জম্ম নেয়া নানা প্রজাতির শাপলার ফুল সকলইে বিমোহিত করে থাকে। বর্ষাকালে জলমগ্ন খাল,বিল ও জলাভূমিতে জাতীয় ফুল শাপলা শোভা পায়। পুরো বর্ষাকাল জুড়েই শাপলা পাওয়া যায়। উপজেলার ৭টি ইউনিয়নের নিম্ন আয়ের শতাধিক পরিবার বিল,ঝিল ও জলাভূমি থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। প্রাকৃতিকভাবে উৎপাদিত শাপলা বিক্রি করতে কোন টাকার প্রয়োজন হয় না বলে বর্ষা মৌসুমে অনেক মানুষ শাপলা বিক্রি করে লাভবান হয়। উপজেলার হাট-বাজারে শাপলার চাহিদা থাকলেও বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। জমির মাটি ও পানির গুনাগুন নষ্ট হয়ে যাওয়ায় আগের মতন শাপলা জম্মে না।
উপজেলার বাঁশবাড়িয়া, দশমিনা সদর, রনগোপালদী, আলীপুরা, বেতাগী-সানকিপুর, বহরমপুর ও চরবোরহান ইউনিয়নের বিভিন্ন এলকার বিল,ঝিলসহ জলাশয়ে প্রচুর পরিমানে নানা প্রজাতির শাপলা জম্মে। বর্ষাকালে কর্মহীন কৃষি শ্রমিকরা ছোট ছোট নৌকায় চড়ে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করছে। প্রাকৃতিকভাবে বেড়ে উঠা বিষমুক্ত এই সবজি বর্ষা মৌসুমে সৌখিন পরিবারের লোকজন ক্রয় করে বিভিন্ন স্বাদে রান্না করছে। রান্না করা সবজি শাপলা খেতে মজা হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। পরিবেশ দূষনের কারনে ফসলি জমিতে রাসায়নিক সার ব্যবহার করায় বিল,ঝিল ও জলাভূমিতে এখন আর আগের মত শাপলা যেমন জম্মে না তেমনি পাওয়া যায় না। এই বিষয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল বলেন,আশির দশক থেকেই উপজেলার হাট-বাজারে শাপলা পাওয়া যেত। উপজেলার বিভিন্ন জলাভূমি থেকে শাপলা সংগ্রহ করে কৃষকরা বাজারে বিক্রি করতো। নানা রংয়ের শাপলা ফুল নিয়ে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করতো। সেই দৃশ্য এখন আর নেই বললেই চলে। সময়ের আবর্তে সব কিছু বদলে যাওয়ায় অদূর ভবিষ্যতে শাপলা ফুলের দৃষ্টি নন্দন সৌন্দর্য ভ্রমন পিপাসুদের কাছে স্মৃতি হয়ে যাবে। জলাভূমিসহ জলাশয় দুষন মুক্ত না হলে বিভিন্ন প্রজাতির শাপলা অস্তিত্ব সংকটে পড়বে।

জন্মভূমি ডেস্ক September 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু
Next Article তালায় ১৯৫ পূজামণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 18 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 days ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?