By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দশমিনায় পলিনেটে চারা উৎপাদন করে কৃষি উদ্যোক্তার চমক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় পলিনেটে চারা উৎপাদন করে কৃষি উদ্যোক্তার চমক
বরিশাল

দশমিনায় পলিনেটে চারা উৎপাদন করে কৃষি উদ্যোক্তার চমক

Last updated: 2025/12/18 at 1:37 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের সফল কৃষি উদ্যোক্তা আবু জাফর চৌকিদার নতুন প্রযুক্তি কোকো পিটের মাধ্যমে মাটি ছাড়া পলিনেট হাউজে ট্রেতে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করেছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি কোকো পিটে মাটি ছাড়া পলিনেট পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ধরনের এই চারা উৎপাদন করছে। এই উদ্যোক্তা চারা উৎপাদন ও ক্ষতির হাত থেকে রক্ষা পেতে এই আধুনিক পদ্ধতি ব্যবহার করছে। বর্ষা মৌসুমে ফসলি জমিতে দীর্য সময় জলাবদ্ধতা থাকায় চারা উৎপন্ন করা সম্ভব হয় না। অবিরাম বর্ষনে অনেক চারাই নষ্ট হয়ে যায়। বারো মাসই ফসল উৎপাদন করতে বিভিন্ন ধরনের চারার প্রয়োজন হয়। কোকো পিটে মাটি ছাড়া পলিনেট পদ্ধতিতে চারা উৎপন্ন করা সম্ভব হচ্ছে। এই পদ্ধতিতে বোম্বাই মরিচ, দেশী মরিচ,বারোমাসী ফুল,ফল চারা উৎপাদন করা হচ্ছে। কোকো পিট পদ্ধতিতে মাটি ছাড়া পলিনেটে প্রায় ২ হাজার চারা উৎপাদন করে আবু জাফর চৌকিদার কৃষি উদ্যোক্তা হিসাবে চমক দেখিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান,নারিকেলের ছোবড়া ভিজিয়ে ট্রেতে রেখে বীজ বপন করার পর নির্দিষ্ট সময়ে চারা উৎপন্ন হয়। এই পদ্ধতিতে কোন মাটির প্রয়োজন হয় না। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারনে উপজেলায় ফসল উৎপাদন ও কৃষকদের জীবন এবং জীবিকায় উৎপাদনমুখী চিন্তা প্রভাবিত করেছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারনে সবজির চারা উৎপাদন করা সম্ভব হয় না। ফলে উচু কৃষি জমি এবং জলাবদ্ধ জমির উপর পলিনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করা সম্ভব হবে। চারা উৎপাদনে পলিনেট ব্যবহার করায় কৃষক ও কৃষিতে নতুন করে বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। উপজেলায় বিভিন্ন ধরনের চারার চাহিদা রয়েছে। চারার চাহিদা মেটাতে দেশের অন্য জেলা থেকে কৃষকরা চারা সংগ্রহ করতো। এতে খরচের পরিমান বেড়ে যেত। খরচ বাচাতে কৃষকরা নিজেরাই কৃষি দপ্তরের পরামর্শে পলিনেটের মাধ্যমে বিভিন্ন চারা উৎপন্ন করছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের কৃষি উদ্যোক্তা আবু জাফর চৌকিদার কোকো পিট পদ্ধতিতে মাটি ছাড়া পলিনেট ব্যবহার করে চারা উৎপাদন করছে। জলবায়ুর বিরূপ প্রভাবের কারনে চারা উৎপাদনে রোগবালাইয়ের আক্রমন, কীটপতঙ্গের প্রতিরোধসহ নানাবিধ সুবিধার জন্য কৃষকরা পলিনেট ব্যবহার করে চারা উৎপাদন করছে। উপজেলায় পলিনেট ব্যবহার করে বারোমাস বিভিন্ন ধরনের সবজির চার উৎপাদন করা যাবে বলে কৃষি বিভাগ আশা প্রকাশ করছে। প্রবল বর্ষন, জলাবদ্ধতা তীব্র তাপদাহ, কীটপতঙ্গ ও ভাইরাসজনিত রোগ থেকে চারা রক্ষার জন্য কোকো পিটের মাধ্যমে মাটি ছাড়া পলিনেট ব্যবহার করে চারা উৎপাদনে কৃষিতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ জানান,চারা উৎপাদনে আধুনিক প্রযুক্তির কোকো পিট পদ্ধতিতে মাটি ছাড়া পলিনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের চারা উৎপাদন উপজেলায় প্রথম। এই পদ্ধতি ব্যবহার করে উপজেলার অন্যান্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কিষানীরা সারা বছরই চারা উৎপন্ন করতে পারবে।

জন্মভূমি ডেস্ক December 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছায় আওয়ামী লীগ নেতা আটক
Next Article পাইকগাছায় অবৈধ ইটভাটার দাপট, প্রশ্নবিদ্ধ প্রশাসনিক নীরবতা
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুর বিজয়ী

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বরিশাল

মাদারীপুরে ৩ টি আসনেই নতুন মুখের এমপি

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় মাঠ জুড়ে ট্রেতে বীজতলা কৃষকদের নতুন চমক

By জন্মভূমি ডেস্ক 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?