By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় পলিনেটে শীতকালিন সবজির চারা উৎপাদন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় পলিনেটে শীতকালিন সবজির চারা উৎপাদন
বরিশাল

দশমিনায় পলিনেটে শীতকালিন সবজির চারা উৎপাদন

Last updated: 2025/10/26 at 2:21 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তি পলিনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের শীতকালিন সবজির চারা উৎপাদন করছে। কৃষকরা ফসলের চারা উৎপাদন ও ক্ষতির হাত থেকে রক্ষা পেতে এই আধুনিক পদ্ধতি ব্যবহার করছে। বর্ষা মৌসুমে ফসলি জমিতে দীর্য সময় পানি থাকায় চারা উৎপন্ন করা সম্ভব হয় না। প্রবল বর্ষনে অনেক চারাই নষ্ট হয়ে যায়। ফলে বার মাসই ফসল উৎপাদন করতে বিভিন্ন ধরনের চারার দরকার হয় বলেই পলিনেট পদ্ধতিতে সবজির চারা উৎপন্ন করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারনে উপজেলায় ফসল উৎপাদন ও কৃষকদের জীবন এবং জীবিকায় উৎপাদনমুখী চিন্তা প্রভাবিত করেছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারনে সবজির চারা উৎপাদন করা সম্ভব হয় না। ফলে উচু কৃষি জমি এবং জলাবদ্ধ জমির উপর পলিনেট ব্যবহার করে টমেটো, বেগুন,মূলা, ফুলকপি, পাতাকপি, লাউসহ বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সবজি চারা উৎপাদনে পলিনেট ব্যবহার করায় কৃষক ও কৃষিতে নতুন করে বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। উপজেলায় বিভিন্ন ধরনের সবজির চারার চাহিদা রয়েছে। সবজির চারার চাহিদা মেটাতে শীতের আগেই অন্য জেলা থেকে কৃষকরা চারা সংগ্রহ করতো। এতে খরচের পরিমান বেড়ে যেত। খরচ বাচাতে কৃষকরা নিজেরাই কৃষি দপ্তরের পরামর্শে পলিনেটের মাধ্যমে সবজির চারা উৎপন্ন করছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কিষানী পলিনেট ব্যবহার করে শীতকালিন সবজির চারা উৎপাদন করছে। জলবায়ুর বিরূপ প্রভাবের কারনে সবজি চারা উৎপাদনে রোগবালাইয়ের আক্রমন, কীটপতঙ্গের প্রতিরোধসহ নানাবিধ সুবিধার জন্য কৃষকরা পলিনেট ব্যবহার করছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী, দশমিনা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর, রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর, বহরমপুর ইউনিয়নের দক্ষিন বহরমপুর, বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী, আলীপুরা ইউনিয়নের খলিমাখালী গ্রামের সবজি চাষীরা পলিনেট ব্যবহার করে সবজি চারা উৎপাদন করছে। উপজেলায় পলিনেট ব্যবহার করে কৃষকরা বারমাস বিভিন্ন ধরনের সবজির চার উৎপাদন করতে পারছে। প্রবল বর্ষন, জলাবদ্ধতা, তীব্র তাপদাহ, কীটপতঙ্গ ও ভাইরাসজনিত রোগ থেকে সবজির চারা রক্ষার জন্য পলিনেট ব্যবহারে কৃষিতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ এই প্রতিনিধিকে জানান, সবজির চারা উৎপাদনে আধুনিক প্রযুক্তি পলিনেট ব্যবহার করছে। পলিনেট ব্যবহার করে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কিষানীরা সারা বছরই সবজি চারা উৎপন্ন করতে পারছে।

জন্মভূমি ডেস্ক October 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে সীমাহীন দুর্ভোগ জনজীবনে
Next Article পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?