By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় পলিনেট হাউস পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় পলিনেট হাউস পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষি
বরিশাল

দশমিনায় পলিনেট হাউস পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষি

Last updated: 2025/12/26 at 3:02 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষিঘর বা পলিনেট হাউস পদ্ধতিতে উদ্যোক্তা কৃষকরা চাষাবাদ করার কারনে বদলে যাচ্ছে কৃষি। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশে বিরূপ প্রভাবের জন্য ফসলি জমিতে ফলন তেমন ভাল হয় না। কৃষকরা বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তি এবং নির্ভরযোগ্য পদ্ধতি পলিনেট হাউস বা কৃষিঘরকে বেছে নিয়েছে। বিশেষ এই কৃষিঘরে কৃষকরা বারো মাসই ফসল চাষাবাদ করতে পারছে। উপজেলার ৭টি ইউনিয়নে উদ্যোক্তা যুব কৃষকদের মধ্যে পলিনেট হাউস বা কৃষিঘর পদ্ধতিতে ফসলের চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় পলিনেট পদ্ধতিতে কৃষকরা চাষাবাদ করছে। কৃষকরা ফসল উৎপাদন ছাড়াও পলিনেট বা কৃষিঘর পদ্ধতিতে বিভিন্ন ফসলের চারা উৎপাদন করছে। পলিনেট হাউসে চাষাবাদ করতে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োজন হয় না। তাপমাত্রা নিয়ন্ত্রন থাকায় কীটপতঙ্গেও আক্রমন করতে পারে না। পলিনেট হাউসে সাধারনত জৈব সার ব্যবহার করা হয়।
উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পলিনেট পদ্ধতিতে ফসল চাষ করে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়া উপজেলার ৭টি ইউনিয়নে কৃষকরা পারিবারিক পুষ্টির বাগান করে চাহিদা পূরন এবং স্বনির্ভর হওয়ায় আর্থিক লাভবান হচ্ছে। কৃষকরা তাদের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনার আশেপাশে পলিনেটে আবাদ করে সবজি চাষ ও বিভিন্ন ফসলের চারা উৎপাদন করছে। উপজেলার ৭টি ইউনিয়নের আবাদি-অনাবাদি ও চরাঞ্চল এবং বসতঘরের আশেপাশে পলিনেট পদ্ধতিতে আবাদ করে কৃষকরা সফলতা অর্জন করছে। এই পদ্ধতিতে চাষ করে কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় পলিনেট পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। পলিনেট পদ্ধতিতে চাষাবাদ করা হলে আগাছা কম হয় এবং ফলন ভাল হয়। উপজেলার ৭টি ইউনিয়নের কৃষক এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় প্রনোদনা সহায়তা পেয়ে চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছে। অনেক কৃষক এই পদ্ধতিতে সাফল্য দেখে আশেপাশের অন্যান্য কৃষক পলিনেটে চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে। কৃষি জমিতে পানি থাকায় চাষাবাদ করতে পারতো না। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা নিজেরাই সবজি চাষে ঝুঁকে পড়েছে। স্থানীয়রা আগাম চাহিদা মেটাতে পলিনেটে ফসল চাষ ও চারা উৎপাদন করে বাজারে চাহিদা মিটানেরা চেষ্টা করছে। উপজেলায় দফায় দফায় বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের ফলে কৃষকরা বার বার লোকসানে পড়লেও চলতি মৌসুমে পলিনেটে চাষাবাদ করে কৃষকরা সফলতা পেয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন,পলিনেটে কৃষকদেরকে চাষাবাদে উৎসাহিত করা হয়। এর ফলে ফসলের উৎপাদন বেড়েই চলছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনী ও উদ্বুদ্বকরনের মাধ্যমে বিভিন্ন কৃষি উপকরন পেয়ে পতিত জমির পাশে পলিনেট পদ্ধতিতে সবজি চাষাবাদ করে উপজেলার কৃষকরা লাভবান হচ্ছে। কৃষকরা পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পলিনেটে সবজির চারা উৎপন্ন করে নতুন স্বপ্ন বুনছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান,অত্র উপজেলা একটি কৃষি বান্ধব জনপদ। এই জনপদের ৮০ ভাগ মানুষ কৃষি নির্ভর এবং অত্র উপজেলার যে কোন স্থানেই ভাল ফসল উৎপাদন হয়। এই উপজেলায় কৃষকদের সহযোগিতায় কৃষি বিপ্লব ঘটানো সময়ের ব্যাপার মাত্র। খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী করে কৃষক ও কিষানীদের মধ্যে আর্থিক স্বনির্ভরতা বাড়ছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি-অনাবাদি জমিতে কৃষি প্রদর্শনী এবং শীতকালিন ফসলের চাহিদার কথা চিন্তা করে কৃষকরা পলিনেট পদ্ধতিতে আবাদ করে সফলতা অর্জন করেছে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা নিজেরাই পলিনেটে সবজি চাষ ও চারা উৎপন্নের জন্য ঝুঁকে পড়েছে। পলিনেট হাউস বা কৃষিঘর তৈরির মাধ্যমে বারোমাসই চালকুমড়া,ধনেপাতা,মিষ্টিকুমড়া,করলা,ফুলকপিসহ অসময়ে সবজির পাশাপাশি চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে। এই পদ্ধতিতে কৃষকদের চাষাবাদে এসেছে বৈচিত্র এবং বদলে যাচ্ছে কৃষি। ফলে উপজেলায় পলিনেট পদ্ধতিতে সবজি ফসল ও চারা উৎপাদন করা বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

জন্মভূমি ডেস্ক December 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা-২ আসন: বন্ধন ভেঙে ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি-জামায়াত
Next Article ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ জব্দ, আটক ৪
আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 52 minutes ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?