
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের আলীপুরা গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী মোসা. তোহামিনা(৩৫) নামক এক গৃহবধুর জুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় গ্রামবাসী ও থানা পুলিশের সহযোগিতায় গৃহবধুর মরদেহ তার বসতঘর থেকে উদ্ধার করা করেছে। গৃহবধু তোহামিনা ওয়ার্ড বিএনপির নেত্রী ছিলেন। তিন সন্তানের জননী এই গৃহবধুর মরদেহ উদ্ধার করার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি এবং ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর রহস্য উৎঘাটনের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।