By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় ফুলে ফুলে রঙিন পলাশ ও শিমুল গাছ বিলুপ্তির পথে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় ফুলে ফুলে রঙিন পলাশ ও শিমুল গাছ বিলুপ্তির পথে
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

দশমিনায় ফুলে ফুলে রঙিন পলাশ ও শিমুল গাছ বিলুপ্তির পথে

Last updated: 2025/02/13 at 8:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে দেশি প্রজাতির পলাশ,শিমুল ও অশোক গাছ এখন আর আগের মতো চোখে পড়ে না। দেশি প্রজাতির এই গাছের শাখা-প্রশাখায় রক্তিম ফুলে ভরে উঠতো। গাছে গাছে পাখির কলকাকলি আর কিচির মিচির শব্দে প্রকৃতিতে নব জীবন ফিরে আসতো। ফুলে ফুলে রঙিন করা পলাশ,শিমুল আর অশোক গাছ ও রক্তিম ফুল এখন আর দেখা মিলছে না। জ্বালানী কাঠের প্রয়োজনে গাছগুলো কেটে ফেলার কারনে ধীরে ধীরে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে।
উপজেলার নলখোলা- আলীপুরা সড়কের নিজাবাদ গ্রামে শিমুল গাছের দেখা পাওয়া যায়। এছাড়া উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের পথে-প্রান্তরে এই গাছ চোখে পড়ে। গাছে গাছে রঙিন পলাশ ফুল চারিদিক মুখরিত করে সৌরভ ছড়ায়। বসন্তকালে শিমুল ও পলাশ ফুলের অপরূপ সৌন্দর্য শোভা বৃদ্ধি করতো। এক সময়ে গ্রামাঞ্চলে পলাশ,শিমুল ও অশোক গাছের দেখা মিলতো। কালের বিবর্তনে গাছগুলো বিলুপ্ত হতে চলছে। প্রাকৃতিক ভাবেই প্রকৃতিতে এই গাছগুলো জন্মে থাকে। রোপন কিংবা গাছের কোন পরিচর্যা করতে হয় না। প্রকৃতির নিয়মেই আপনা আপনি বেড়ে উঠে। বসন্তকালে গাছের শাখায় শাখায় ফুলে ফুলে ছেয়ে যায়। ফুল ফুটলে রঙিন হয়ে উঠে। ফুলের সৌরভে আকৃষ্ট হয়ে কোকিলসহ অন্যান্য পাখি গাছের চারপাশে উড়তে থাকে। ফুলের রঙিন উচ্ছ্বাসে প্রকৃতিতে আনন্দঘন ও মনোমুগ্ধকর পরিবেশ যেন চোখ জুড়িয়ে যায়। গাছের নিচে মাটির উপর পড়ে থাকা ফুলগুলো যেন প্রকৃতি প্রেমীদের জন্য বিছানা বিছিয়ে দেয়। এমন দৃশ্য এখন আর দেখা মেলে না।
উপজেলার গ্রামাঞ্চলের সড়কের আশেপাশে শিমুল,পলাশ ও অশোক গাছ অযত্ন ও অবহেলায় ঝোপঝাড়ে ঘেরা অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে আগের মতো গাছগুলো পরিমানে বেশি নয়। স্থানীয় গণমাধ্যম কর্মী ও দশমিনা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক সঞ্জয় ব্যানার্জি বলেন, শিমুল গাছ কদাচিৎ পাওয়া গেলেও পলাশ ও অশোক গাছ চোখে পড়ে না। গাছগুলো যেন দূর্লভ হয়ে উঠেছে। বর্তমান প্রজন্মের অনেকেই এই গাছ এবং ফুলের সাথে পরিচয় নেই। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরে রাখতে এবং পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে গাছগুলো রোপন করা প্রয়োজন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মনিরামপুরে আ’লীগ নেতাসহ গ্রেফতার ৫
Next Article আজ ১৪ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 22 minutes ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 28 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 32 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 37 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?