By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় বস্তায় আদা চাষে ব্যাপক ফলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় বস্তায় আদা চাষে ব্যাপক ফলন
বরিশাল

দশমিনায় বস্তায় আদা চাষে ব্যাপক ফলন

Last updated: 2026/01/02 at 2:09 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বস্তায় আদা চাষ করে সাফলতা অর্জন করায় কৃষকদের মাঝে বারো মাসই আদা চাষ করতে আগ্রহ প্রকাশ করছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কিষানীর মধ্যে চারা প্রদান করার পর বস্তায় আদার ফলন ভাল হওয়ায় তাদের মাঝে এই পদ্ধতি চাষের আগ্রহ বেড়ে গেছে। উপজেলায় আদা শুধু মশলা নয়,আদা এখন অর্থকরী ফসল হিসাবে কৃষকের কাছে গুরুত্ব পাচ্ছে। উপজেলার বেশ কয়েকটি গ্রাম ভবিষ্যতে মশলা গ্রাম হিসাবে পরিচিতি লাভ করবে।
উপজেলার ৭টি ইউনিয়নে কৃষক-কিষানীদের মাঝে আগ্রহ বাড়াতে বস্তা পদ্ধতিতে আদা চাষ শুরু করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় বাজারে চাহিদার কথা বিবেচনা করে কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি, উদ্বুদ্ধকরনের মাধ্যমে বস্তা পদ্ধতিতে অতি সহজেই আদা চাষ করার কৌশল শিখিয়ে দেয়া হয়। উপজেলার হাট-বাজারে আদার ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা আদা চাষে আগ্রহী হয়ে উঠেছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উদ্যোক্তা কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়। উপজেলার অনাবাদি জমি,বসতঘরের পরিত্যক্ত জমি ও ছায়াযুক্ত পতিত জমিতে ৩ হাজার ২ শত বস্তায় আদার চাষ করা হয়। কৃষি বিভাগের আশা আগামী বছর এই পদ্ধতিতে উপজেলায় ব্যাপক হারে আদার চাষ বাড়বে।
উপজেলার রণগোপালদী ইউনিয়নের কৃষক শাহ আলম জোমাদ্দার বলেন, বস্তায় আদা চাষ করা খুবই সহজ। সঠিক পরিচর্যার মাধ্যমে যে কোন কৃষক এই পদ্ধতিতে আদা চাষ করতে পারে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা কৃষক কাজী আনিছুর রহমান বলেন, আমার খামারে বস্তায় আদার চাষ করেছি। উপজেলা কৃষি অফিস আধুনিক উপায়ে আদা চাষে পরামর্শ, প্রশিক্ষন ও সার্বিক সহযোগিতা করছেন। সাধারনত উপজেলায় বানিজ্যিক ভাবে আদার চাষ তেমন করা হয় না। বর্ষাকালে জমিতে পানি থাকায় আদা চাষ করা সম্ভব নয়। ফলে বারো মাসেই যাতে আদা চাষ করা যায় সেই কৌশল ও প্রশিক্ষন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সহযোগিতা প্রদান করছে।
উপজেলার বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তা বাজারে চাহিদা ও দামের কথা বিবেচনা করে বসতঘরের পরিত্যক্ত জমি,অনাবাদি ও পতিত জমিতে বস্তায় আদা চাষ করছে। কৃষকরা জানায়,আগে জমিতে আদা চাষ করলে ভাল ফলন হতো না। প্রাকৃতিক দূর্যোগ ও রোগবালাইয়ের কারনে আদা নষ্ট হয়ে যেত। ফলে লাভের চেয়ে লোকসান বেশী হতো। বর্তমানে বস্তায় আদা চাষ করে ভাল ফলন পাওয়া যাবে। এই পদ্ধতিতে আদা চাষ করতে খরচ কম হবে। উপজেলার অন্যান্য কৃষক এই পদ্ধতিতে আদা চাষ করতে আগ্রহী হয়ে উঠবে।
উপজেলা কৃষি অফিসার মো.জাফর আহমেদ বলেন, এই পদ্ধতিতে উপজেলার অনেক কৃষক আদা চাষ করছে। বস্তায় আদা চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ২ শত বস্তায় আদার চাষ করা হয়। উপজেলার বাজারে আদার চাহিদা ও দাম বেশী হওয়ায় কৃষকরা আদা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠবে। উপজেলার অনাবাদি,পরিত্যক্ত ও পতিত জমি খালি না রেখে চাষাবাদের আওতায় নিয়ে আসা হচ্ছে। উপজেলায় কৃষিতে বিপ্লব ঘটিয়ে আমুল পরিবর্তন আনা সহ নব দিগন্তের সূচনা হচ্ছে।

জন্মভূমি ডেস্ক January 2, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় আঠালো হলুদ ফাঁদ পদ্ধতিতে খিরা চাষে সাফল্য
Next Article যশোর রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ড
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 minutes ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 42 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 days ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 week ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?