By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় বারি-১২ বেগুন চাষে কৃষকের সফলতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় বারি-১২ বেগুন চাষে কৃষকের সফলতা
বরিশাল

দশমিনায় বারি-১২ বেগুন চাষে কৃষকের সফলতা

Last updated: 2026/01/10 at 1:30 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বারি-১২ বেগুন চাষ করে উদ্যোক্তা যুব কৃষক মো. হেমায়েত সফলতা অর্জন করেছে। এই বেগুন চাষ করে ফলন ভাল হওয়ায় সে বেশ আশাবাদি হয়ে উঠেছে। উপজেলার রনগোপালদী ইউনিয়নের বাসিন্দা মো.হেমায়েত পেশায় একজন সাধারন কৃষক ছিল। কৃষিপন্য উৎপন্ন করেই পরিবারের ভরনপোষন করে থাকে। তিনি নতুন নতুন সবজি চাষে সব সয়ই নিজেকে বিভিন্ন সময় ব্যস্ত রাখেন। শীতকালীন সবজির চাহিদা সব সময়ই বেশি থাকে। তার সবজি চাষে আগ্রহ বেশি। এই কৃষক প্রায় ১ বিঘা জমিতে বারি-১২ জাতের বেগুন চাষাবাদ করেছেন। প্রতিটি বেগুনের গড় ওজন প্রায় ৯শত থেকে ১হাজার গ্রাম। মো.হেমায়েত বলেন,আমি একজন সবজি চাষি। শীত মৌসুমে বিভিন্ন সবজি ফলিয়ে থাকি। উপজেলার বিভিন্ন এলাকায় বারি-১২ বেগুন চাষাবাদ দেখি এবং চাষের জন্য মন স্থির করি। এই বেগুন প্রায় এক থেকে দেড় কেজি হয়ে থাকে। আমি প্রথম বার এই বেগুন চাষ করি আধা একর জমিতে ভালো ফলন পাই এবং বাজারে এর চাহিদা ব্যাপক তাই এই বছর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে শতাধিক চারা এনে এক বিঘা জমিতে রোপন করি। এই বছর গাছের ফলন অধিকতর ভালো আশা করছি। আমার বেগুন বিক্রি করতে বাজারে যেতে হয় না। পাইকাররা আমার ক্ষেত থেকে এসে নিয়ে যায়। এই বেগুন খুবই সুস্বাধু তাই বাজারে এর চাহিদা বেশি। উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ ও তদারকি করে থাকেন। বেগুনের গাছে এই বছর কোন রোগবালাই নাই। আমি বেগুন বাজারজাত শুরু করেছি। এখন বাজারে ৮০ টাকা প্রতি কেজি বেগুন বিক্রি করছি। আমার বেগুন ক্ষেত দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সবজি চাষিরা আসছে। আমার মনে হয় আগামী বছর উপজেলায় অনেক চাষিরা এই বেগুন চাষ করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, বারি-১২ বেগুন এই প্রথম নয়। উপজেলার রনগোপালদী ইউনিয়নের যুব সবজি চাষি মো.হেমায়েত বেগুন চাষ করে সফলতার পেতে যাচ্ছে। এই বেগুন আকারে বড় হয়, খেতে সুস্বাধু ও মজাদার। এই বছর তার ক্ষেতে ফলন অধিকতর ভালো। এই প্রথম বারে দশমিনা উপজেলায় বারি-১২ বেগুন উৎপাদনের জন্য সফল সবজি চাষি হিসাবে বিবেচিত হচ্ছে। উপজেলায় মো.হেমায়েতের বেগুন ক্ষেত দেখে আগামীতে বেগুন চাষে চাষিরা ব্যাপক আকারে চাষ করার আগ্রহ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

জন্মভূমি ডেস্ক January 10, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শীতের দাপটে কাঁপছে ‍সাতক্ষীরার ‌ উপকূল
Next Article দশমিনায় টমেটো চাষে যুব কৃষকের কৃষি বিপ্লব
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?