By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় বার মাসি তরমুজ চাষ বাড়ছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় বার মাসি তরমুজ চাষ বাড়ছে
বরিশাল

দশমিনায় বার মাসি তরমুজ চাষ বাড়ছে

Last updated: 2025/10/17 at 3:23 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতি ব্যবহার করে তরমুজ উৎপাদনে কৃষকরা অসাধারণ সাফল্য দেখিয়েছে। আর এরই সঙ্গে তাল মিলিয়ে উপজেলায় গ্রীম্মকালিনসহ ১২ মাসি তরমুজের চাষাবাদ বাড়ছে। উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রিপন মন্ডল এই সফলতা অর্জন করেছে। কৃষক রিপন ৮ শত চারা ৪০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে চাষ করেছেন। সব মিলিয়ে ২০ হাজার টাকা খরচ হয়েছে। সাধারণত এই পদ্ধতিতে তরমুজের ফলন বছরে একবার হয়ে থাকে। কিন্তু রিপন বাস্তবে দেখিয়েছেন যে, বছরের যে কোনও সময় একাধিকবার তরমুজ উৎপাদন করা যায়। দেশীয় বীজ দিয়ে বছরে তিনবার তরমুজের আবাদ করা সম্ভব। এতে তিনি বারো মাস তরমুজ বাজারে সরবরাহ করতে পারবেন বলে তিনি আশা করেন। রিপনের সফলতায় নিজস্ব জাতের লাল ও হলুদ তরমুজ চাষে আশপাশের গ্রামের কৃষকেরা বারি-১ ও বারি-২ জাতের তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তরমুজ চাষের জন্য মালচিং মেথড’ ভারত ও ইসরাইলে খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। স্থানীয় কৃষি বিভাগ এই পদ্ধতিতে তরমুজ উৎপাদনে রিপনকে উৎসাহিত করে। প্রচলিত পদ্ধতিতে তরমুজের বীজ সরাসরি জমিতে লাগানো হয়। কিন্তু মালচিং মেথড অনুযায়ী মালচিং পেপারে মুড়িয়ে অঙ্কুরিত বীজ জমিতে রোপন করা হয়। এই পদ্ধতিতে প্রথমে মালচিং পলিথিন দিয়ে একটি বীজতলা নির্মাণ করা হয়। এরপর তরমুজের বীজ সেখানে স্থাপন করা হয়। এবার মালচিং পেপার ছিদ্র করে বীজ অঙ্কুরিত হওয়ার পর তা মাচায় প্রতিস্থাপন করা হয়। যেহেতু বীজগুলো পলিথিন দিয়ে মোড়ানো থাকে, তাই কোনও কীট-পতঙ্গ আক্রমণ করতে পারে না। ফলে কীটনাশক ব্যবহারেরও প্রয়োজন হয় না। একই কারণে ক্ষতিকর সূর্যালোকও এর ভেতরে প্রবেশ করতে পারে না। সাধারণ পদ্ধতিতে অনেক সময় বৃষ্টি হলে বীজতলা বা ক্ষেত থেকে সার ধুয়ে যায়। মালচিং পেপার দিয়ে মোড়ানো থাকায় এখানে সেই সম্ভাবনাও নেই। সাধারণ পদ্ধতির চেয়ে নতুন এই পদ্ধতিতে গাছগুলো দেড়গুণ তাড়াতাড়ি বেড়ে ওঠে বলে জানা যায়। রিপনকে অনুসরন করে অসময়ের তরমুজ চাষে ঝুঁকছেন কৃষকেরা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পটুয়াখালীর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র উদ্ভাবিত তরমুজের বারি-১ ও বারি-২ জাত কৃষকদের মধ্যে প্রনোদনা হিসাবে দেয়া হয়। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে মালচিং পদ্ধতিতে অসময়ের চাষে ভালো ফলন পেয়ে খুশি তরমুজচাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, এই উপজেলায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষের আবাদ ক্রমশ বাড়ছে। কৃষকরা সাফল্যও পেয়েছেন। তাদের সব ধরনের পরামর্শ ও সহায়তা করা হচ্ছে। দশমিনায় খুব দ্রুত মালচিং পদ্ধতিতে তরমুজ চাষের ব্যাপক প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

জন্মভূমি ডেস্ক October 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় বিলুপ্ত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির মটকা
Next Article মাদারীপুরের জেলা পরিষদের দেয়াল ভেঙ্গে জমিদখল
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?