By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দশমিনায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী গ্রামীন লাঠি খেলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > দশমিনায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী গ্রামীন লাঠি খেলা
বরিশাল

দশমিনায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী গ্রামীন লাঠি খেলা

Last updated: 2025/12/07 at 1:44 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ঐতিহ্যবাহী গ্রামীন লাঠিখেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌছে গেছে। ৮০ দশকে গ্রামাঞ্চলে গ্রামীন সংস্কৃতির অন্যতম জনপ্রিয় লাঠিখেলা দেখার জন্য কৃষক থেকে শুরু করে সাধারন মানুষ বড় মাঠে ছুটে যেত। লাঠিখেলার দিন বড় মাঠের চারপাশ উৎসুক জনতার ভিড় লেগে যেত। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এবং নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় ঐতিহ্যবাহী এই লাঠিখেলা গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে। উপজেলায় বিগত সময়ে প্রায় ৮-১০টি লাঠিখেলার দল ছিল। সময়ের আবর্তে এখন আর কোন দলের তেমন অস্তিত্ব নেই।
উপজেলার ৭টি ইউনিয়নে এক সময়ে গ্রামীন মেলা,উৎসব ও বিশেষ বিশেষ দিনে বাদ্যের তালে তালে লাঠিখেলা চলতো। বাদ্যের তালে তালে লাঠিখেলার সময় একপক্ষ অন্যপক্ষের আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে পাল্টা আঘাত করতো। এতে দুই পক্ষই লাঠিতে আঘাত এবং ডাক চিৎকার করে উৎসুক জনতাকে আনন্দ দিতো। প্রত্যেকটি দল প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করেই দুইপক্ষ একে অপরের সাথে প্রতিযোগিতা করতো। গ্রামের ফসলি জমি থেকে নতুন ধান কেটে ঘরে নেয়ার পর খোলা মাঠে লাঠিখেলার আয়োজন করা হতো। মাঠজুড়ে উৎসব মুখর লাঠিখেলায় ঢাকঢোল বাজিয়ে লাঠিয়ালদের খেলা দেখতে শত শত মানুষ তা উপভোগ করতো। লাঠিখেলায় দুইপক্ষের প্রতিযোগিতা শেষে বিচারকরা একটি দলকে বিজয়ী ঘোষনা করতো। বিজয়ী দলকে পুরস্কার দেয়ার পর আনন্দ ও উল্লাস আরও বেড়ে যেত। বর্তমানে আধুনিক প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় লাঠিখেলা গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে।
উপজেলার তরুন প্রজন্ম লাঠিখেলার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আগ্রহ দেখাচ্ছে। গ্রামাঞ্চলে এই খেলা দেখার জন্য আগ্রহ থাকলেও আর্থিক সমস্যার কারনে আয়োজন করা বেশ কঠিন হয়ে পরে। তবে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে লাঠিখেলার আয়োজন করা হলে গ্রামীন লোকজ ঐতিহ্য লাঠিখেলা টিকিয়ে রাখা সম্ভব হবে।

জন্মভূমি ডেস্ক December 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে হত্যার ঘটনায় দুই যুবক হেফাজতে,বার্মিজ চাকু উদ্ধার
Next Article দশমিনায় পলো উৎসব কালের বিবর্তনে বিলুপ্তির পথে
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?